কাঠবোঝাই পিকআপ উল্টে নিহত ২

রাঙামাটি প্রতিনিধি

সারাদেশ

রাঙামাটির আসামবস্তী-কাপ্তাই সড়কে কাঠবোঝাই পিকআপ উল্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।নিহতরা হলেনমগবান ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কামিলাছড়ি এলাকার বাসিন্দাসাদেক চাকমা (৩৮),

2026-01-16T14:10:42+00:00
2026-01-16T14:37:39+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
কাঠবোঝাই পিকআপ উল্টে নিহত ২
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ২:১০ পিএম  আপডেট: ১৬.০১.২০২৬ ২:৩৭ পিএম  (ভিজিট : ১১৭)
দুর্ঘটনা কবলিত পিকআপ। সংগৃহীত ছবি
রাঙামাটির আসামবস্তী-কাপ্তাই সড়কে কাঠবোঝাই পিকআপ উল্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। 

নিহতরা হলেন মগবান ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কামিলাছড়ি এলাকার বাসিন্দা সাদেক চাকমা (৩৮), ও মিলন চাকমা (৫০)। এ ঘটনায় আহত বিনয় চাকমা (৩৫) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে দশটার দিকে রাঙামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কের কামিলাছড়ি মগবান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে কাঠ বহনকারী একটি মিনি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে গাড়িতে থাকা তিন শ্রমিক চাপা পড়ে। স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শওকত আকবর খান বলেন, রাতের বেলায় তিনজনকে হাসপাতালে আনা হয়। তবে দুজনকে হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, দুর্ঘটনায় পড়া পিকআপটির চালক মো. লিটন ও সহকারীকে আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সময়ের আলো/আআ



  বিষয়:   নিহত  দুর্ঘটনা  রাঙামাটি  হাসপাতাল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: