নারায়ণগঞ্জের গলাচিপা এলাকায় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে বিপ্লব কুমার রায় (৫৪) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন রুটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিপ্লব কুমার রায় নগরীর নিতাইগঞ্জ বংশাল রোড এলাকার বাসিন্দা বিধু ভূষণ রায়ের ছেলে। তিনি পেশায় একজন কাপড় ব্যবসায়ী ছিলেন।
নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান জানান, ঢাকা থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা কম্পিউটার ট্রেন গলাচিপা রেল ক্রসিং এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত বিপ্লব কুমার রায় ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় নিয়ে যায়।
সময়ের আলো/আআ