স্ত্রী হত্যায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের তাড়াশে স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মানিক মিয়া (৪২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে তাকে

2026-01-16T13:09:56+00:00
2026-01-16T13:24:56+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
স্ত্রী হত্যায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১:০৯ পিএম  আপডেট: ১৬.০১.২০২৬ ১:২৪ পিএম
সংগৃহীত ছবি
সিরাজগঞ্জের তাড়াশে স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মানিক মিয়া (৪২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে তাকে সিরাজগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে। 

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে গাজীপুর জেলা বাসন থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মানিক মিয়া উপজেলার তালম ইউনিয়নের গাবরগাড়ী গ্রামের ছহির উদ্দিনের ছেলে।  

তাড়াশ থানার উপ-পরিদশর্ক (এসআই)  মেহেদী হাসান জানান, মানিক মিয়া ১২ বছর আগে পারিবারিক বিরোধের জেরে প্রথম স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায়। পরে স্ত্রী হত্যা মামলায় তার বিরুদ্ধে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে তিনি গাজীপুরের বাসন থানা এলাকায় গার্মেন্টসে চাকরি নিয়ে গা ঢাকা দেন।


তিনি আরো জানান, আদালতের গ্রেফতারি পরোয়ানা পেয়ে বাসন থানা এলাকা থেকে মানিক মিয়াকে গ্রেফতার করা হয়। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। 


সময়ের আলো/আআ


  বিষয়:   স্ত্রী  স্বামী  হত্যা  মামলা  সাজা  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: