গাজায় টেকনোক্র্যাট সরকার গঠন, ট্রাম্পের সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলের বাসিন্দা ও সুপরিচিত প্রকৌশলী আলী আবদেল হামিদ শাথের নেতৃত্বে গাজায় ১৫ সদস্যের টেকনোক্র্যাট সরকার গঠন করা

2026-01-16T17:37:05+00:00
2026-01-16T17:37:05+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
গাজায় টেকনোক্র্যাট সরকার গঠন, ট্রাম্পের সমর্থন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৫:৩৭ পিএম 
সংগৃহীত ছবি
ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলের বাসিন্দা ও সুপরিচিত প্রকৌশলী আলী আবদেল হামিদ শাথের নেতৃত্বে গাজায় ১৫ সদস্যের টেকনোক্র্যাট সরকার গঠন করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এই কমিটি গঠন করা হয়। মিশরীয় সম্প্রচারমাধ্যম আল কাহেরা নিউজ এ তথ্য  জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আলী আবদেল হামিদ শাথ ব্যতীত অন্যদের নাম এখনও প্রকাশ করা হয়নি। এদিকে ‘টেকনোক্র্যাট সরকারকে’ সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
 
গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দেওয়ার পর বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এই সমর্থনের কথা জানান।

ট্রাম্প বলেন, অন্তর্বর্তীকালীন সময়ে গাজা পরিচালনায় নবনিযুক্ত ফিলিস্তিনি টেকনোক্র্যাটিক গভর্নমেন্ট, দ্য ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজাকে সমর্থন জানাচ্ছি, এই কমিটি আন্তর্জাতিক বোর্ডের উচ্চপদস্থ প্রতিনিধির সহায়তায় পরিচালিত হবে।

 
গাজা যুদ্ধের মধ্যস্থতাকারী মিশর, কাতার ও তুরস্ক জানিয়েছে, গাজার এই নতুন টেকনোক্র্যাট কর্তৃপক্ষ ১৫ সদস্যের হবে। এর নেতৃত্বে থাকবেন আলী আবদেল হামিদ শাথ। প্রেকৌশলীয় হামিদ শাথ এক সময় ফিলিস্তিনের পশ্চিম তীরে ক্ষমতাসীন ফাত্তাহ বা প্যালেস্টাইনিয়ান অথরিটির (পিএ) নেতৃত্বাধীন সরকারের উপ পরিকল্পনামন্ত্রী ছিলেন।
 
অন্যদিকে গাজার শাসন ব্যবস্থা পরিচালনার জন্য ১৫ সদস্যের ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটি ঘোষণার পর শান্তি পরিষদ বা বোর্ড অব পিস গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। 

টেকনোক্র্যাট কমিটি বোর্ড অব পিসের তত্ত্বাবধানে কাজ করবে। ট্রাম্প নিজেই এই বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করবেন বলে আশা করা হচ্ছে।

সময়ের আলো/এআর


  বিষয়:   গাজা  টেকনোক্র্যাট  সরকার  ট্রাম্প  সমর্থন 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: