চট্টগ্রামের দারুণ জয়ে নোয়াখালীর বিদায়

ক্রীড়া ডেস্ক

খেলা

বিপিএলে দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ৫ উইকেটে হেরে বিদায় নিশ্চিত হয়েছে নোয়াখালী এক্সপ্রেসের।শরিফুলের তোপে মাত্র ১২৬ রান করার

2026-01-16T17:51:56+00:00
2026-01-16T17:52:14+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
খেলা
চট্টগ্রামের দারুণ জয়ে নোয়াখালীর বিদায়
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৫:৫১ পিএম  আপডেট: ১৬.০১.২০২৬ ৫:৫২ পিএম
সংগৃহীত ছবি
বিপিএলে দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ৫ উইকেটে হেরে বিদায় নিশ্চিত হয়েছে নোয়াখালী এক্সপ্রেসের। 

শরিফুলের তোপে মাত্র ১২৬ রান করার পর সেটি ডিফেন্ড করতে নেমে ২৯ রানে চট্টগ্রামের ৪ উইকেট তুলে নেয় নোয়াখালী। জয়ের স্বপ্ন দেখা শুরু করে নোয়াখালী। এ জয়ে আসরে টিকে থাকার সম্ভাবনা আরও জোরাল হতো। 

কিন্তু ৪০ রানের জুটি গড়ে চাপ সামাল দেন হাসান নওয়াজ ও অধিনায়ক শেখ মেহেদী হাসান। ১১ রান করে দলীয় ৬৯ রানে হাসান আউট হন জহির খানের বলে।


৬৯ রানে ৫ উইকেট হারালেও জয় আদায় করে নিতে দায়িত্বশীল ভূমিকা রাখেন চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী। ৩৬ বলে ৪৯ রানের ইনিংস খেলে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন তিনি। ৩০ বলে ৩৬ রান করে অপরাজিত ছিলেন আসিফ আলীও।

৫৭ রানের জুটিতে চট্টগ্রামকে ৫ উইকেটের জয় পাইয়ে দেন এ দুজন। নিশ্চিত করেন নোয়াখালীর বিদায়ও।

সময়ের আলো/এআর


  বিষয়:   চট্টগ্রাম  নোয়াখালী  বিদায় 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: