আসছে আইসিসির প্রতিনিধি দল, হবে যেসব আলোচনা

ক্রীড়া ডেস্ক

খেলা

একাধিক জুম মিটিংয়েও সুরাহা হয়নি। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সরাসরি বসতে চায় আইসিসি। সে লক্ষ্যেই শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায়

2026-01-16T20:04:17+00:00
2026-01-16T20:04:17+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
খেলা
আসছে আইসিসির প্রতিনিধি দল, হবে যেসব আলোচনা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৮:০৪ পিএম 
সংগৃহীত ছবি
একাধিক জুম মিটিংয়েও সুরাহা হয়নি। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সরাসরি বসতে চায় আইসিসি। সে লক্ষ্যেই শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় আসছে আইসিসির একটি প্রতিনিধি দল। 

নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের ভারত যেতে আপত্তি এবং ভেন্যু স্থানান্তরের বিষয়ে আলাপ করবে বিসিবি এবং আইসিসির প্রতিনিধি দল। 

এই বৈঠকেও বিসিবি আগের অবস্থানেই থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির পরিচালক ইফতেখার রহমান মিঠু।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিপিএলের ম্যাচ দেখতে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে এসেছিলেন মিঠু। সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘কাল আসছে (আইসিসির প্রতিনিধি দল)। পুরো প্রোগ্রামটার বিষয়ে সভাপতি (আমিনুল ইসলাম বুলবুল) জানেন। সভাপতি, সহ-সভাপতিরা বসবেন প্রতিনিধি দলের সঙ্গে। 


বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে বিসিবির যোগাযোগের পুরো প্রক্রিয়া নিয়ে মিঠু বলেন, ‘প্রথমে আমরা একটা মেইল দিয়েছি, তারা উত্তর দিয়েছে। আমরা আবার মেইল দিয়েছি, তারপরে একটা জুম মিটিং হয়েছে। মিটিংয়ের পর এখন তারা বলছে সামনাসামনি বসে সমাধান করতে চায়। আমাদের অবস্থান একটাই, আমরা আগের অবস্থান থেকে সরিনি। দেখা যাক, কাল কী ফলাফল আসে। আমরাও চাই খেলাটা হোক।’
 
তবে নিজেদের অবস্থান থেকে বিসিবি একটুও সরবে না বলে জানিয়ে মিঠু বলেন, ‘ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা হবে, ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গেও হয়তো হবে (আইসিসির প্রতিনিধি দলের)। আমাদের অবস্থান একেবারে পরিষ্কার। আমাদের বোর্ড, সরকার- সবাই আমরা মনে করি আমাদের দল সেখানে নিরাপদ না। 

শুধু খেলোয়াড়ই নয়, সমর্থক এবং সাংবাদিকরাও। এটা নিয়েই আলাপ হবে। সভাপতি নিজেই এটা সামলাচ্ছেন। দেখা যাক কী হয়। বিষয়টি তো এখনও এক জায়গায়ই দাঁড়িয়ে আছে, এটা ইতিবাচক যে তারা আসছেন এটাকে সামনে এগিয়ে নেয়ার জন্য।’

সময়ের আলো/এআর


  বিষয়:   আইসিসি  প্রতিনিধি  দল  বিসিবি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: