২০ বছর পর বরিশাল সফরে যাচ্ছেন তারেক রহমান

বরিশাল ব্যুরো

সারাদেশ

দীর্ঘ ২০ বছর পর বরিশাল সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ২৬ জানুয়ারি দুপুর ২টায় বরিশাল নগরীর বেলস পার্কে নির্বাচনী

2026-01-16T22:14:09+00:00
2026-01-16T22:14:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
২০ বছর পর বরিশাল সফরে যাচ্ছেন তারেক রহমান
বরিশাল ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১০:১৪ পিএম 
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
দীর্ঘ ২০ বছর পর বরিশাল সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ২৬ জানুয়ারি দুপুর ২টায় বরিশাল নগরীর বেলস পার্কে নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন বলে জানা গেছে।

বুধবার (১৪ জানুয়ারি) রাতে দলের গুলশান কার্যালয় থেকে চেয়ারম্যানের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানকে বিষয়টি জানানো হয়েছে।


এদিকে তারেক রহমানের সফরের খবর ছড়িয়ে পড়ায় বরিশালে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নেতাকে বরণে নানান রকম প্রস্তুতি নিতে শুরু করেছেন তারা। বেলস পার্ক মাঠে তারেক রহমানের নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত করতে আগামী ১৮ জানুয়ারি প্রস্তুতি সভাও ডেকেছে বরিশাল বিভাগীয় বিএনপি। যেখানে বিএনপি মনোনীত প্রার্থীসহ বিভাগের প্রতিটি জেলা এবং উপজেলা বিএনপির নেতারা অংশ নেবেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তারেক রহমানের বরিশাল আগমের বিষয়টি কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে। বুধবার রাতে আমি এবং চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার গুলশান কার্যালয়ে গেলে নেতা বরিশাল সফর করবেন বলে আয়োজন করতে বলেন।’ 


তিনি আরও বলেন, ‘দীর্ঘ ২০ বছর পর নেতাকে বরিশালে বরণ করতে আমাদের প্রস্তুতি শুরু হয়েছে। এরই মধ্যে আগামী ১৮ জানুয়ারি বরিশাল ক্লাবে প্রস্তুতি সভা ডাকা হয়েছে। সভায় বরিশাল বিভাগের সংসদীয় ২১টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা, জেলা, মহানগর এবং উপজেলা বিএনপির সুপার ফাইভ নেতারা অংশ নেবেন। সেখানে তারেক রহমানের নির্বাচনী জনসভা সফল করতে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত হবে।’ 

এদিকে বরিশাল মহানগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন বলেন, ‘প্রায় ২০ বছর পর বরিশাল সফর করবেন বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান। সবশেষ ২০০৬ সালের ১৪ মে তিনি বরিশালে আসেন। ওইদিন তিনি বরিশাল জেলা ও মহানগর বিএনপির নিজস্ব কার্যালয়ের উদ্বোধন করেন। এ সময় তিনি বরিশালে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এরপর সদর উপজেলার সাহেবেরহাট এলাকায় শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তারেক রহমান।’ 

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   বরিশাল  সফর  তারেক রহমান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: