বিপিএলে শরিফুলের প্রথম ‘ফাইফার’

ক্রীড়া প্রতিবেদক

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে নিজের আগমনের অস্তিত্বের জানান দিয়েছিলেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। যদিও ২০২০ সালে বিশ্বকাপ জয়ের আগেও

2026-01-17T02:48:04+00:00
2026-01-17T02:48:04+00:00
 
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
সোমবার, ৬ জুলাই ২০২৬
বিপিএলে শরিফুলের প্রথম ‘ফাইফার’
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ২:৪৮ এএম 
বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। ছবি : সংগৃহীত
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে নিজের আগমনের অস্তিত্বের জানান দিয়েছিলেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। যদিও ২০২০ সালে বিশ্বকাপ জয়ের আগেও বিপিএলের দুই আসরে খেলেছিলেন কিন্তু সেভাবে নজর কাড়তে পারেননি এই বাঁ-হাতি পেসার কিন্তু যুব বিশ্বকাপে নিজের সামর্থ্যরে জানান দেন শরিফুল। এরপর ধীরে ধীরে নিজেকে আরও বেশি পরিণত করেন তিনি। এখন বাংলাদেশ জাতীয় দলের পেস বিভাগের অন্যতম ভরসার নাম হয়ে উঠেছেন শরিফুল। গতকাল বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রাম রয়্যালসের হয়ে দারুণ বোলিং করে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো ৫ উইকেট তুলে নেন এই বাঁ-হাতি পেসার। 

নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে প্রথম বলেই বাউন্ডারি হজম করে শুরুটা করেছিলেন বিষাদময়। কিন্তু কে জানত, সেই শরিফুল ইসলামই হয়ে উঠবেন নোয়াখালী এক্সপ্রেসের জন্য মূর্তিমান আতঙ্ক। ইনিংসের প্রথম বলে চার খাওয়ার পর দমে না গিয়ে বল হাতে রীতিমতো আগুন ঝরিয়েছেন এই বাঁ-হাতি পেসার। নিজের করা পরের ২২ বলে কোনো বাউন্ডারি তো দেননি, উল্টো একাই ধসিয়েছেন প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ। মিরপুরের আকাশে শরিফুল যেন গতকাল বল হাতে এক মায়াবী জাদু দেখান।

ক্যারিয়ারসেরা বোলিং ও মাইলফলক বিপিএলের ঢাকা পর্বের প্রথম দিনেই শেরেবাংলা স্টেডিয়াম দেখল এক রাজকীয় বোলিং স্পেল। ৩.৫ ওভার বল করে মাত্র ৯ রান খরচায় শরিফুল শিকার করেছেন ৫টি উইকেট। টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৫২তম ম্যাচে এসে এটিই তার প্রথম ৫ উইকেটের স্বাদ। এর আগে গত বিপিএলে ৫ রানে ৪ উইকেট ছিল তার ক্যারিয়ারসেরা সাফল্য। গতকাল সেই রেকর্ড ভেঙে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন ২৪ বছর বয়সী এই পেসার।

প্রথম ওভারে ৭ রান দেওয়ার পর ষষ্ঠ ওভারে ফিরে হাসান ইশাখিলকে আউট করে শিকার শুরু করেন তিনি। তবে ইনিংসের শেষ দিকে তিনি হয়ে ওঠেন আরও ভয়ঙ্কর। ১৬তম ওভারে টানা দুই বলে হাসান মাহমুদ ও মেহেদী হাসান রানাকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন। হ্যাটট্রিক না হলেও ১৯তম ওভারে সাব্বির হোসেন ও ইহসান উল্লাহকে বিদায় করে নিজের ‘ফাইফার’ পূর্ণ করেন শরিফুল। শরিফুলের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নোয়াখালীর ব্যাটাররা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। এই ৫ উইকেটের সুবাদে চলতি বিপিএলে শরিফুলের মোট উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ১৮ তে। 

আসরের এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি বোলার হিসেবে নিজের সিংহাসন আরও মজবুত করেন এই চট্টগ্রাম রয়্যালস তারকা। যদিও শরিফুলের বিপিএলে রেকর্ড আরও ভালো। এক আসরে সর্বোচ্চ ২২ উইকেট নিয়েছিলেন তিনি। ২০২৩-২৪ বিপিএল মৌসুমে শরিফুল দুর্দান্ত ঢাকার হয়ে এক আসরে ২২টি উইকেট নিয়েছিলেন। এবারের আসরে ইতিমধ্যে ১৮ উইকেটের মালিক তিনি। আরও বেশ কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পাবেন চট্টগ্রামের এই পেসার। তাই তো শরিফুলের সামনে সুযোগ থাকছে নিজেকে ছাড়িয়ে যাওয়ার। 

এএডি/


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: