তুরস্কে মিলল ৯০০ বছরের প্রাচীন মাদরাসা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তুরস্কে আনাতোলিয়া অঞ্চলে অবস্থিত কায়সেরি শহরে প্রায় ৯শ বছরের পুরনো একটি মাদরাসার ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। নগর পুনর্গঠন প্রকল্পের অংশ হিসেবে

2026-01-17T03:18:27+00:00
2026-01-17T03:35:23+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
তুরস্কে মিলল ৯০০ বছরের প্রাচীন মাদরাসা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৩:১৮ এএম  আপডেট: ১৭.০১.২০২৬ ৩:৩৫ এএম  (ভিজিট : ১৮৭)
তুরস্কে মিলল ৯০০ বছরের প্রাচীন মাদরাসা
তুরস্কে আনাতোলিয়া অঞ্চলে অবস্থিত কায়সেরি শহরে প্রায় ৯শ বছরের পুরনো একটি মাদরাসার ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। নগর পুনর্গঠন প্রকল্পের অংশ হিসেবে খননকাজ চলাকালে ঐতিহাসিক এই ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠানটির অস্তিত্ব শনাক্ত করেন গবেষকরা।

স্থানীয় প্রশাসন জানায়, কায়সেরির ঐতিহাসিক জামি কেবির মসজিদের দক্ষিণ পাশে অবস্থিত মেলিক মেহমেদ গাজির সমাধির কাছেই মাদরাসাটির প্রাচীর ও বিভিন্ন স্থাপত্য নিদর্শন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি ধর্মীয় কমপ্লেক্সের অংশ ছিল।

কায়সেরির মেয়র মেমদুহ বুইয়ুককিলিচ বলেন, প্রাচীন সভ্যতার নিদর্শনে সমৃদ্ধ কায়সেরি ইসলামী ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর। তিনি জানান, জামি কেবির ও আশপাশের এলাকা উন্নয়নের সময় এই উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক আবিষ্কার সামনে আসে।
আরও পড়ুন

মেয়রের ভাষ্য অনুযায়ী, দানিশমেন্দ রাজবংশের শাসক মেলিক মেহমেদ গাজি ছিলেন কায়সেরির অন্যতম প্রতিষ্ঠাতা এবং আনাতোলিয়ায় তুর্কি-ইসলামী ইতিহাসের প্রাথমিক পর্যায়ের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তাঁর নির্মিত মসজিদটি আজও শহরের গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনার মধ্যে অন্যতম।

মাদরাসাটি সংরক্ষণ ও পুনরুদ্ধারে সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের সহযোগিতায় একাডেমিক গবেষণা এবং ঐতিহাসিক দলিলের ভিত্তিতে খননকাজ পরিচালিত হবে বলে জানান মেয়র বুইয়ুককিলিচ। তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে কায়সেরির ঐতিহাসিক ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থাপনা সংরক্ষিত থাকবে।

এএডি/


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: