২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ২৮

সময়ের আলো ডেস্ক

রাজধানী

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় রাজধানীতে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন

2026-01-17T16:05:12+00:00
2026-01-17T16:05:12+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজধানী
২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ২৮
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৪:০৫ পিএম   (ভিজিট : ১২৭)
প্রতীকী ছবি
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় রাজধানীতে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এর মধ্যে মুগদা থানায় ৯ জন, বনানী থানায় ৭ জন ও রূপনগর থানায় ১২ জনকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে। 

শনিবার (১৭ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক বার্তায় এসব তথ্য জানিয়েছেন।

মুগদা থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ জানুয়ারি) মুগদা থানা-পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ৯ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সালমান আহমেদ (১৯), রিফাত আলম মুন্না (১৮), মো. ইমন (২৫), মো. মামুন (২০), মো. মান্নান (২৩), মো. সুজন (৩২), নাইমুর রহমান আপন (২৮), মো. আছলাম (২৬) ও মো. সাগর (২০)।


অন্যদিকে বনানী থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ জানুয়ারি) বনানী থানা-পুলিশ ওই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে সাতজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শরিফ মিয়া (২৮), মো. খোরশেদ আলম (৫০), মো. মুনছুর আলী (৩৫), মোহাম্মদ আলী (১৯), শাহিনুর হোসেন (২৫), মো. সবুজ মিয়া (২৩) ও মো. রাকিব (২০)।

এ ছাড়াও রূপনগর থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ জানুয়ারি) রূপনগর থানা-পুলিশ ওই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ১২ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মৌলী আক্তার মল্লিকা (৩৫), মো. শ্রাবণ (২০), মো. রাজু (৩৫), মোবারক হোসেন (২২), মো. আব্দুল কাইয়ুম (২৪), মো. আশাদুল ইসলাম (২৩), মো. আবির হাসান (২৮), মো. মাহিবুল ইসলাম (২৬), মো. ইশরাক হোসাইন ইফতি (২৫), মো. তাইবুর রহমান (২৫), মো. সবুজ মিয়া (২৩) ও মো. মুস্তাকিম সালেহীন একরাম অন্তু (২৪)।

গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।


সময়ের আলো/কেএইচও


  বিষয়:   রাজধানী  গ্রেফতার  ডেভিল হান্ট ফেজ-২ 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: