রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে ৪ নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীতে পৃথক ঘটনায় কয়েক ঘণ্টার ব্যবধানে বাড্ডা, মিরপুর, ডেমরা ও যাত্রাবাড়ী থেকে ৪ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার দিবাগত রাত

2026-01-17T16:45:05+00:00
2026-01-17T16:45:05+00:00
 
  সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
রাজধানী
রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে ৪ নারীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৪:৪৫ পিএম 
প্রতীকী ছবি
রাজধানীতে পৃথক ঘটনায় কয়েক ঘণ্টার ব্যবধানে বাড্ডা, মিরপুর, ডেমরা ও যাত্রাবাড়ী থেকে ৪ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার (১৭ জানুয়ারি) সকালের মধ্যে এই অপমৃত্যুর ঘটনাগুলো ঘটে। ময়না তদন্তের জন্য ৪টি মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

যাত্রাবাড়ী কোনাপাড়া আদর্শবাগ এলাকার একটি বাসায় গলায় ফাঁস দেয় আশা আক্তার (২৯)। তার ভাই আব্দুল্লাহ আকাশ জানান, আশা একটি পার্লারে চাকরি করত। তার প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে। সেই সংসারে একটি মেয়ে রয়েছে তার। পরে অন্য একটি ছেলের তার প্রেমের সম্পর্ক তৈরি হয়। তবে সেই সম্পর্কে টানা পোড়নের কারণে শুক্রবার রাতে ওই বাসায় গলায় ফাঁস দেয় সে। খবর পেয়ে বাসায় গিয়ে পুলিশের সহযোগিতায় তার লাশ উদ্ধার করা হয়। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলায়। বাবার নাম আব্দুল কালাম। 

এদিকে, ডেমরার পূর্ববক্সনগর এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় কোহিনূর (৩৬) নামে এক নারীর মরদেহ। শুক্রবার রাত ৩টার দিকে ডেমরা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তার বাড়ি খুলনার কয়ড়া উপজেলায়।

মিরপুরের ১০ নম্বর সেক্টরের একটি বাসায় গলার ফাঁস দেয় সানজিদা ইসলাম মিম (১৯)। শনিবার ভোর সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটানোর পর স্বজনরা তাকে উদ্ধার করে সকাল সাড়ে দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


অপরদিকে, বাড্ডা থানার আফতাবনগর বাঘাপুর এলাকার একটি বাড়ি থেকে সুবর্ণা খাতুন (৩০) নামে এক গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করে পুলিশ। সুরতহাল প্রতিবেদনে বাড্ডা থানা উপপরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা জানান, ওই বাসায় স্বামীর সঙ্গে থাকত সুবর্ণা। স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে শুক্রবার রাতে সে গলার ফাঁস দেয়। খবর পেয়ে রাত দেড়টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। তার বাড়ি নাটোরের সিংড়া উপজেলায়। বাবার নাম মো. আব্দুল মতিন।

সময়ের আলো/এসকে/ 


  বিষয়:   রাজধানী  নারী  মরদেহ  ফাঁস 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: