ঢাকাকে বিদায় করে প্লে অফে রংপুর

ক্রীড়া ডেস্ক

খেলা

ঢাকা ক্যাপিটালসকে ১১ রানে হারিয়ে বিপিএলের চলতি আসরের প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স। শনিবার (১৭ জানুয়ারি) মিরপুরে শের-ই বাংলা জাতীয়

2026-01-17T17:37:15+00:00
2026-01-17T17:37:15+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
খেলা
ঢাকাকে বিদায় করে প্লে অফে রংপুর
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৫:৩৭ পিএম 
ঢাকাকে বিদায় করে প্লে অফে রংপুর। ছবি : সংগৃহীত
ঢাকা ক্যাপিটালসকে ১১ রানে হারিয়ে বিপিএলের চলতি আসরের প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স। শনিবার (১৭ জানুয়ারি) মিরপুরে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসকে ১১ রানে হারিয়েছে রংপুর রাইডার্স।

এদিন প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নেমে রংপুর ৪ উইকেট হারিয়ে ১৮১ রানের বড় সংগ্রহ তোলে। ওপেনিংয়ে ইংলিশ ক্রিকেটার ডেভিড মালান ও বাংলাদেশের তাওহীদ হৃদয় ১৪.১ ওভারে ১২৬ রান যোগ করে। একের পর এক ক্যাচ মিস করে রংপুরকে বড় রানের ভিত্তি গড়তে সহায়তা করে ঢাকা।

আউট হওয়ার আগে মালান ৪৯ বলে ৭৮ রানের ইনিংস খেলেন। আটটি চার এবং চারটি ছক্কার শট খেলেন তিনি। হৃদয় ৪৬ বলে ৬২ রান যোগ করেন। পাঁচটি চার এবং চারটি ওভার বাউন্ডারি আসে তার ব্যাট থেকে। তিনে নামা কাইল মায়ার্স ১৬ বলে ২৪ রান যোগ করেন। পাঁচে ব্যাটে নেমে রংপুরের নতুন অধিনাযক লিটন গোল্ডেন ডাক মারেন।

জবাব দিতে নেমে ঢাকা ৫৩ রানে শুরুর চার ব্যাটারকে হারায়। আব্দুল্লাহ আল মামুন (০), সাইফ হাসান (১২) ও সাব্বির রহমান (৮) ব্যর্থ হন। পাকিস্তানি ওপেনার উসমান খান ৩১ রান যোগ করেন। তার ১৮ বলের ইনিংসে পাঁচটি ছক্কা ও একটি চারের শট ছিল। সেখান থেকে মোহাম্মদ মিঠুন ২৯ বলে ২৫ রানের ইনিংস খেলেন। ঢাকার হারের ব্যবধান ছোট করেন মোহাম্মদ সাইফউদ্দিন। তিনি ২০ বলে ৫৮ রান করেন। তার ব্যাট থেকে পাঁচটি ছক্কা ও চারটি চারের শট আসে।

রংপুরের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন নাহিদ রানা। গতিময় পেসার ৪ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। ফাহিম আশরাফ নেন ২ উইকেট। এর আগে ঢাকার সাইফউদ্দিন ৪ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন। রংপুরসহ শেষ চার নিশ্চিত করেছে যথাক্রমে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্স।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   ঢাকা ক্যাপিটালস  বিপিএল  রংপুর রাইডার্স 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: