ইউএনওর সঙ্গে বাগবিতণ্ডা, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নেত্রকোনা প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোনায় মোবাইল কোর্ট পরিচালনা নিয়ে ইউএনওর সঙ্গে বাগবিতণ্ডার ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।রোববার (১৮ জানুয়ারি)

2026-01-18T20:00:24+00:00
2026-01-18T20:00:24+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
ইউএনওর সঙ্গে বাগবিতণ্ডা, ইউপি চেয়ারম্যান বরখাস্ত
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৮:০০ পিএম 
ইউএনওর সঙ্গে বাগবিতণ্ডা, ইউপি চেয়ারম্যান বরখাস্ত। সংগৃহীত ছবি
নেত্রকোনায় মোবাইল কোর্ট পরিচালনা নিয়ে ইউএনওর সঙ্গে বাগবিতণ্ডার ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) তাকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

এর আগে, গতকাল শনিবার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা বাজারে ইউএনওর সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। 

অভিযুক্ত সাইদুর রহমান কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় লেঙ্গুরা বাজারে ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের ভাই পারভেজ মিয়া সরকারি জায়গায় ঘর তুলছিলেন। খবর পেয়ে শনিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান। 

ওই সময় সাইদুর রহমান গিয়ে ইউএনওকে শাসিয়ে বলেন, ‘আমি এই ইউনিয়নের চেয়ারম্যান, আমার ইউনিয়নে মোবাইল কোর্ট করতে হলে আমাকে বলতে হবে।’ ইউএনও প্রশ্ন করেন- এটা কোন আইনে আছে? তখন চেয়ারম্যান বলেন, এটা ইউনিয়ন পরিষদ আইনে আছে।’


জানতে চাইলে ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, সরকারি একটি জায়গায় আধাপাকা ঘর ওঠাতে চাইলে তাতে প্রথমে নায়েব এসে বাধা দেয়। পরে ইউএনও এসে মোবাইল কোর্ট করে আমার ভাইকে সাজা দিতে চাইলে আমি কারণ জানতে চাই। এটা নিয়ে কথা কাটাকাটি হয়েছে।

নেত্রকোনা জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, এ ঘটনায় ইউপি চেয়ারম্যানকে তার দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 


এফআর


  বিষয়:   নেত্রকোনা  মোবাইল কোর্ট  ইউএনও  বাগবিতণ্ডা  ইউপি চেয়ারম্যান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: