বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

দিনাজপুরে পার্বতীপুরের কয়লাভিত্তিক বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে।রোববার (১৮ জানুয়ারি) রাতে তাপবিদ্যুৎ কেন্দ্রের

2026-01-18T22:59:45+00:00
2026-01-18T22:59:45+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১০:৫৯ পিএম   (ভিজিট : ১৬৬)
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। সংগৃহীত ছবি
দিনাজপুরে পার্বতীপুরের কয়লাভিত্তিক বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

রোববার (১৮ জানুয়ারি) রাতে তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক এ তথ্য জানান।

জানা গেছে, ২০২০ সালের নভেম্বর থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটে উৎপাদন বন্ধ আছে। পরে গত বছরের ১ নভেম্বর ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়। গেল বছরের ৩০ ডিসেম্বর প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হলেও গত ১৪ জানুয়ারি ফের চালু করা হয়েছিল। তবে রোববার সকাল ১১টা ১৫ মিনিটে যান্ত্রিক ত্রুটির কারণে প্রথম ইউনিটিতেও বিদ্যুৎ উৎপাদন বন্ধ যায়। 

বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানান, রোববার সকালে প্রথম ইউনিটের বয়লারের পুরো টিউব ফেটে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। প্রায় এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বয়লারটি ঠান্ডা হলে এটির মেরামতকাজ শুরু হবে। তবে, বিদ্যুৎ কেন্দ্রটির আবার কবে উৎপাদনে ফিরবে তা এই মুহূর্তে সঠিকভাবে বলা যাচ্ছে না। 


তিনি আরও বলেন, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনাল পরিচালিত ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি যান্ত্রিক ত্রুটি মেরামতে কাজ করছে। চীন থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ পৌঁছালে আবার তৃতীয় ইউনিটে উৎপাদন শুরু করা সম্ভব হবে। আর দ্বিতীয় ইউনিটির যন্ত্রাংশ দাম বাড়ার অজুহাতে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান গড়িমসি করছে বলেও অভিযোগ করেন তিনি।

এফআর


  বিষয়:   দিনাজপুর  বড়পুকুরিয়া  তাপবিদ্যুৎ কেন্দ্র  উৎপাদন  পুরোপুরি বন্ধ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: