প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৬:৩১ এএম (ভিজিট : ৯৮)
সংগৃহীত ছবিরড লেভার অ্যারেনায় ম্যাচ চলাকালে গ্যালারির সামনের সারিতে উপস্থিত ছিলেন টেনিসের দুই মহাতারকা রজার ফেদেরার ও রড লেভার। খেলা শেষে সাবালেঙ্কা মজা করে বলেন, কিংবদন্তিদের সামনে নিজেকে প্রমাণ করার বাড়তি চাপ কাজ করছিল তার মনে।
তিনি বলেন, ‘আমি তাদের দিকে না তাকিয়ে নিজের খেলায় মনোযোগ দেওয়ার চেষ্টা করছিলাম। তাদের সামনে খেলতে পারাটা ভাগ্যের ব্যাপার।’ ম্যাচ শেষে তিনি এই দুই তারকার সঙ্গে সেলফিও তোলেন।
ম্যাচের শুরুটা অবশ্য সাবালেঙ্কার জন্য খুব একটা সহজ ছিল না। প্রথম সেটেই নিজের সার্ভিস হারান তিনি। প্রথম সেটে ১৬টি উইনার মারলেও ১৩টি অনাকাক্সিক্ষত ভুল করে বসেন এই বেলারুশ তারকা। তবে ৪-৪ গেমে ব্রেক পয়েন্ট বাঁচানোর পর খোলস ছেড়ে বেরিয়ে আসেন তিনি। টানা পাঁচ গেম জিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন সাবালেঙ্কা। শেষ পর্যন্ত ৬-৪, ৬-১ ব্যবধানে সহজ জয় পান তিনি।
অস্ট্রেলিয়ান ওপেনে সাবালেঙ্কার রেকর্ড অসাধারণ। ২০২৩ ও ২০২৪ সালের টানা দুবারের চ্যাম্পিয়ন তিনি। গত ২২টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে হারের মুখ দেখেছেন তিনি। শুধু মেলবোর্ন নয়, অস্ট্রেলিয়ার মাটির সঙ্গে সাবালেঙ্কার সখ্যতা বেশ পুরোনো। তার ক্যারিয়ারের ২২টি শিরোপার মধ্যে ৫টিই এসেছে এই মহাদেশে।
এমনকি এই বছরের গ্র্যান্ডসø্যাম শুরুর ঠিক আগেই ব্রিসবেন ইন্টারন্যাশনাল শিরোপাও নিজের করে নিয়েছেন তিনি। টানা চতুর্থবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে নামা সাবালেঙ্কা দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হবেন আনাস্তাসিয়া পাভলিউচেনকোভা অথবা বাই ঝুওক্সুয়ানের।
সাবালেঙ্কার মতো অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককে জয় দিয়ে যাত্রা শুরু করেছে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান কার্লোস আলকারাজ। প্রথম রাউন্ডে স্বাগতিত অস্ট্রেলিয়ার অ্যাডাম ওয়ালটনকে সরাসরি ৬-৩, ৭-৬, ৬-২ গেমে হারিয়েছেন এই স্প্যানিশ তারকা।
অন্য ম্যাচে কানাডার গ্যাব্রিয়েল ডিয়ালোকে ৭-৬, ৬-১, ৬-৪, ৬-২ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন র্যাংকিংয়ের তিন নম্বরে থাকা জার্মান তারকা আলেক্সজান্ডার জভরেভ।
সময়ের আলো/এআর