আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন অটোরিকশা চালকরা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

লিথিয়াম ব্যাটারিচালিত রিকশা বিক্রি বন্ধ করতে আগামী ৩০ জানুয়ারির মধ্যে নির্দেশ দিতে হবে। তা না হলে, ১ ফেব্রুয়ারি ঢাকার দুই

2026-01-19T13:32:52+00:00
2026-01-19T13:32:52+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রাজধানী
আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন অটোরিকশা চালকরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১:৩২ পিএম 
কুড়িল-রামপুরা সড়কে যান চলাচল শুরু। ছবি : সংগৃহীত
লিথিয়াম ব্যাটারিচালিত রিকশা বিক্রি বন্ধ করতে আগামী ৩০ জানুয়ারির মধ্যে নির্দেশ দিতে হবে। তা না হলে, ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশনের ভবন ঘেরাওয়ের আল্টিমেটাম দিয়ে সড়ক ছেড়েছেন ব্যাটারিচালিত রিকশা চালকরা।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টা ৫০ মিনিটে উত্তর বাড্ডা থেকে একটি মিছিল নিয়ে রামপুরা ব্রিজে যাওয়ার পর তাদের কর্মসূচি শেষ হয়। এর আগে তারা এই আল্টিমেটাম দেন।


জানা গেছে, রিকশা চালকরা সড়ক ছেড়ে দিলে সকাল সাড়ে ৯টা থেকে বন্ধ থাকা কুড়িল-রামপুরা সড়কে যান চলাচল শুরু হয়।

সড়ক ছাড়ার আগে আন্দোলনকারীরা জানান, আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত আমরা দুই সিটি কর্পোরেশনকে সময়সীমা দিয়েছি। এর মধ্যে তারা ওই অটোরিকশা বিক্রি বন্ধের ব্যবস্থা করবেন। তা না হলে আমরা ১ ফেব্রুয়ারি দুই সিটি কর্পোরেশন ভবন ঘেরাও করব এবং আমাদের দাবি মানা না পর্যন্ত আমরা সেখান থেকে উঠবো না।

রাস্তা ছাড়ার বিষয়ে ডিএমপির বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিরুল আমিন বলেন, ‘আন্দোলনকারীরা রাস্তা ছেড়ে চলে গেছে, যান চলাচলর স্বাভাবিক হয়েছে। তারা উত্তর বাড্ডা থেকে একটি মিছিল নিয়ে রামপুরা ব্রিজে গিয়ে কর্মসূচি শেষ করে।’ 

সময়ের আলো/কেএইচও

  বিষয়:   আল্টিমেটাম  সড়ক  অটোরিকশা চালক 


Advertisement
Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: