লিবিয়ায় গোপন কারাগার থেকে দুই শতাধিক অভিবাসী উদ্ধার

সময়ের আলো ডেস্ক

প্রবাস

লিবিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের কুফরা শহরের একটি গোপন কারাগার থেকে ২০০ জনেরও বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। দেশটির দেশটির নিরাপত্তা বাহিনী তাদের

2026-01-19T19:14:27+00:00
2026-01-19T19:14:27+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রবাস
লিবিয়ায় গোপন কারাগার থেকে দুই শতাধিক অভিবাসী উদ্ধার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৭:১৪ পিএম 
উদ্ধার অভিবাসীদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। ছবি : সংগৃহীত
লিবিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের কুফরা শহরের একটি  গোপন কারাগার থেকে ২০০ জনেরও বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। দেশটির দেশটির নিরাপত্তা বাহিনী তাদের উদ্ধারের পর মুক্ত ঘোষণা করেছে। 

গতকাল রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওই অভিবাসীদের মধ্যে অনেকেই দুই বছরের বেশি সময় ধরে আটকা ছিলেন বলে জানা গেছে। কুফরার অন্তত দুটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে এই তথ্য জানিয়েছে।

নিরাপত্তা সূত্র দুটি জানিয়েছে, প্রায় তিন মিটার গভীর একটি ভূগর্ভস্থ কারাগারের সন্ধান পাওয়া গেছে। যেখানে অমানবিক পরিবেশে অভিবাসীদের আটকে রাখা হয়েছিল। তাদের দাবি, লিবীয় এক মানবপাচারকারী কারাগারটি পরিচালনা করছিলেন। তবে ওই ব্যক্তিকে এখনও গ্রেফতার করা যায়নি বলে আইনশৃঙ্খলাবাহিনী জানিয়েছে।

মুক্তিপ্রাপ্তদের মধ্যে কেউ কেউ টানা দুই বছর পর্যন্ত ওই ভূগর্ভস্থ কারাগারে বন্দি ছিলেন বলে নিশ্চিত করেছে এক কর্মকর্তা। এই ঘটনাকে মানবতার বিরুদ্ধে অন্যতম ভয়াবহ অপরাধ হিসেবে অভিহিত করেছেন তিনি।

নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে শহরের ভেতরে থাকা গোপন কারাগারে একাধিক অমানবিক ভূগর্ভস্থ কক্ষের অস্তিত্ব পাওয়া যায় বলে সূত্রগুলো জানিয়েছে। মুক্তিপ্রাপ্ত অভিবাসীরা মূলত সাব-সাহারান আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা। বিশেষ করে, সোমালিয়া ও ইরিত্রিয়ার নাগরিক। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ১ হাজার ৭০০ কিলোমিটার দূরে দেশটির পূর্বাঞ্চলে কুফরা শহরের অবস্থান।


২০১১ সালে ন্যাটো-সমর্থিত গণ-অভ্যুত্থানে মুয়াম্মার আল গাদ্দাফির পতনের পর থেকে ইউরোপে পাড়ি জমানোর চেষ্টাকারী অভিবাসীদের জন্য প্রধান ট্রানজিট রুটে পরিণত হয়েছে লিবিয়া। সংঘাত ও দারিদ্র্য থেকে পালিয়ে আসা মানুষজন মরুভূমি ও ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার বিপজ্জনক পথে লিবিয়ায় ঢুকছেন।

তেলসমৃদ্ধ লিবিয়ার অর্থনীতিও অনেক দরিদ্র অভিবাসীর কাছে কাজের জন্য আকর্ষণীয় হলেও দেশটির দুর্বল নিরাপত্তা পরিস্থিতির কারণে তারা প্রায়ই নির্যাতন, পাচার ও সহিংসতার শিকার হন।

সময়ের আলো/এসকে/ 
  বিষয়:   লিবিয়া  গোপন কারাগার  অভিবাসী উদ্ধার 


Advertisement
Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: