নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় আর শান্তি নিয়ে চিন্তা করছেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরকে লেখা এক চিঠিতে ট্রাম্প এমন ক্ষোভ প্রকাশ করেছেন।
সোমবার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানায়।
ট্রাম্প চিঠিতে লিখেছেন, প্রিয় জোনাস, আপনার দেশ সিদ্ধান্ত নিয়েছে আমাকে ৮টি যুদ্ধ থামানোর জন্য নোবেল শান্তি পুরস্কার না দেওয়ার, এজন্য আমি আর কেবল শান্তি নিয়ে চিন্তা করার দায়বদ্ধতা অনুভব করছি না।
চিঠিতে তিনি আরও বলেন, ডেনমার্ক গ্রিনল্যান্ডকে, রাশিয়া বা চীনের কাছ থেকে রক্ষা করতে পারবে না। এই ভূমিতে তাদের ‘মালিকানা অধিকার’ আছে বলেও লিখিত কোনো দলিল নেই।
ট্রাম্প বার্তায় বলেছেন, ন্যাটো প্রতিষ্ঠার পর থেকে আমি যে পরিমাণ অবদান রেখেছি অন্য কেউ রাখেনি। এখন, ন্যাটোর উচিত যুক্তরাষ্ট্রের জন্য কিছু করা। গ্রিনল্যান্ডে আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ না থাকলে বিশ্ব নিরাপদ নয়।
সময়ের আলো/এসকে/