বিমানবন্দর থেকে সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাউজানের সাবেক ছাত্রদল নেতা ও রাউজান সদর ইউনিয়ন বিএনপির সভাপতি পিয়ার মোহাম্মদ চৌধুরী বাবুকে

2026-01-19T23:09:02+00:00
2026-01-19T23:37:55+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
বিমানবন্দর থেকে সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১১:০৯ পিএম  আপডেট: ১৯.০১.২০২৬ ১১:৩৭ পিএম
পিয়ার মোহাম্মদ চৌধুরী বাবু। সংগৃহীত ছবি
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাউজানের সাবেক ছাত্রদল নেতা ও রাউজান সদর ইউনিয়ন বিএনপির সভাপতি পিয়ার মোহাম্মদ চৌধুরী বাবুকে (৩৬) গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। 

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সৌদি আরব থেকে দেশে ফেরার সময় তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে সিএমপির ডবলমুরিং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। এর আগে তাকে 

পিয়ার মোহাম্মদ চৌধুরী রাউজান উপজেলার ৭ নং এলাকার সদর ইউনিয়নের নাতোয়ান বাগিচা খানখানাবাদ গ্রামের হাফেজ নুর মোহাম্মদের ছেলে। 

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামাল উদ্দিন খাঁন ও তদন্ত ওসি আরিফ রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান, ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে গ্রেফতার ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে। 

এ বিষয়ে ডবলমুরিং থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মমিনুল সুমন বলেন, চট্টগ্রামের এক কাস্টমস কর্মকর্তা বাদী হয়ে দায়ের করা মামলায় পিয়ার মোহাম্মদ চৌধুরী বাবুকে গ্রেফতার দেখানো হয়েছে। 


রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, রাউজান থানার কোনো মামলায় তাকে চট্টগ্রাম বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়নি। এটি সিএমপির আওতাধীন কোনো মামলার বিষয়।

আরআর


  বিষয়:   বিমানবন্দর  ছাত্রদল  আটক  পুলিশ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: