মনোনয়ন বাণিজ্যে ফাঁসলেন রাঙ্গা

নিজস্ব প্রতিবেদক

মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে এক কোটি ৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় পার্টির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাসহ দুজনের

2026-01-20T02:23:00+00:00
2026-01-20T02:23:20+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
মনোনয়ন বাণিজ্যে ফাঁসলেন রাঙ্গা
পৌনে দুই কোটি টাকা লেনদেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ২:২৩ এএম  আপডেট: ২০.০১.২০২৬ ২:২৩ এএম  (ভিজিট : ১৬২)
মসিউর রহমান রাঙ্গা। সংগৃহীত ছবি
মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে এক কোটি ৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় পার্টির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাসহ দুজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান। মামলার অপর আসামি জাতীয় পার্টির আরেক নেতা ও কুড়িগ্রামের সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ।

আক্তার হোসেন জানান, আসামি মো. মসিউর রহমান রাঙ্গা পাবলিক সার্ভেন্ট হিসেবে সংসদ সদস্য এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদে বহাল থাকাবস্থায় এবং ব্যবসায়িক সম্পর্ক না থাকা সত্ত্বেও আসামি পনির উদ্দিন আহমেদকে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দিয়ে এক কোটি ৭০ লাখ টাকা ঘুষ নেন।

আসামিরা পারস্পরিক যোগসাজশে অন্যায়ভাবে লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্যে ওই টাকা স্থানান্তর, হস্তান্তর, রূপান্তর, লেনদেনের অপরাধে দণ্ডবিধির ১৬১/১৬৫/১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

এদিকে কমিশন থেকে মো. মসিউর রহমান রাঙ্গার সম্পদের যাচাইয়ের নিমিত্ত দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারা মতে তার নামে সম্পদবিবরণী নোটিস জারি করা হয়েছে।

এফআর


  বিষয়:   পৌনে  দুই কোটি টাকা  লেনদেন  মনোনয়ন বাণিজ্য  মসিউর রহমান রাঙ্গা 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: