হাসিনার পিয়ন জাহাঙ্গীরের জমি ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ

আদালত প্রতিবেদক

আইন-আদালত

দুর্নীতির অভিযোগ তদন্তাধীন থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের এক কোটি ৭৫ লাখ টাকা মূল্যের জমি

2026-01-20T18:04:47+00:00
2026-01-20T18:04:47+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আইন-আদালত
হাসিনার পিয়ন জাহাঙ্গীরের জমি ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ
আদালত প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৬:০৪ পিএম   (ভিজিট : ১২০)
শেখ হাসিনার সঙ্গে সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম। ছবি : সংগৃহীত
দুর্নীতির অভিযোগ তদন্তাধীন থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের এক কোটি ৭৫ লাখ টাকা মূল্যের জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার স্ত্রী কামরুন নাহারের সাতটি ব্যাংক হিসাবে থাকা এক কোটি তিন লাখ টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

এদিন দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল পৃথক দুটি আবেদন করেন। আবেদনে বলা হয়, জাহাঙ্গীর আলমের অর্জিত স্থাবর সম্পদ স্থানান্তর, হস্তান্তর ও দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে অর্জিত স্থাবর সম্পদ জব্দ করা আবশ্যক। এ ছাড়া কামরুন নাহারের নামে অর্জিত অস্থাবর সম্পদ (ব্যাংকিং হিসাবে বিদ্যমান স্থিতিসহ) স্থানান্তর, হস্তান্তর ও দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে অর্জিত অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক। শুনানি শেষে আদালত আবেদন দুটি মঞ্জুর করেন।

এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর জাহাঙ্গীর আলম ও স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে মামলা করে দুদক। এতে অভিযোগে বলা হয়েছে, কামরুন নাহারের নামে ৬ কোটি ৮০ লাখ ৪৮ হাজার ৬৪২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এ ছাড়া জাহাঙ্গীরের বিরুদ্ধে অবৈধভাবে ১৮ কোটি ২৯ লাখ ১০ হাজার ৮৮২ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

সময়ের আলো/এসকে/




  বিষয়:   হাসিনা  পিয়ন জাহাঙ্গীর  স্ত্রী  ব্যাংক হিসাব  জব্দ 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: