এখনও জানি না কোন দেশে যাব, কাদের বিপক্ষে খেলব : লিটন

ক্রীড়া ডেস্ক

খেলা

দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ক্রিকেটের আলোচনার কেন্দ্রে ভারতে তাদের টি–টুয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া। এই টুর্নামেন্টে লিটনকে অধিনায়ক করে দলও ঘোষণা

2026-01-20T19:45:48+00:00
2026-01-20T19:45:48+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলা
এখনও জানি না কোন দেশে যাব, কাদের বিপক্ষে খেলব : লিটন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৭:৪৫ পিএম   (ভিজিট : ১৭০)
সংগৃহীত ছবি
দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ক্রিকেটের আলোচনার কেন্দ্রে ভারতে তাদের টি–টুয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া। এই টুর্নামেন্টে লিটনকে অধিনায়ক করে দলও ঘোষণা করেছে বাংলাদেশ। 

তবে শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপে খেলবে কি না, খেললে ম্যাচগুলো কি শ্রীলঙ্কায় হবে, নাকি ভারতে, সে বিষয় চূড়ান্ত কিছু বোঝা যাচ্ছে না এখনো।

টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন বললেন, আপনারা তো এর মধ্যেই দল জানেন যে কোন ১৫ জন যাবে। সেই ১৫ জনও এখনো জানে না যে আমরা কোন দেশে যাব বা কাদের বিপক্ষে খেলব।

এক বছর ধরে টি–টুয়েন্টি দলের নেতৃত্বে লিটন। এই সময়ে নানা উত্থান–পতনের ভেতর দিয়ে কিছু ক্রিকেটারকে সমর্থন দিয়ে যাচ্ছিলেন লিটন। তার অধীনে টানা পাঁচটি সিরিজ জিতেছে বাংলাদেশ। পুরো সময়টাতেই লিটনের পরিকল্পনা ছিল বিশ্বকাপ মাথায় রেখেই।

কিন্তু এখন বিশ্বকাপ শুরুর দুই সপ্তাহ আগে কোথায় খেলবে, কোন গ্রুপে থাকবে কিংবা আদৌও বাংলাদেশ খেলবে কি না, তা নিয়েই অনিশ্চয়তা কাটছে না। এক বছর ধরে দল গুছিয়ে এই অনিশ্চয়তার সময়েও লিটনের জন্য স্বস্তি, ক্রিকেটাররা বিপিএলে খেলছেন টি–টুয়েন্টি সংস্করণের ম্যাচই।


তবে অনিশ্চয়তার দোলাচলে তাদের মানসিক অবস্থাটাও টের পাওয়া গেল লিটনের কথায়, ‘যদি আপনি জানতেন যে আপনার গ্রুপে কে থাকবে, আপনি কোন দেশে যাচ্ছেন, এটা সাহায্য করত। এখন যে জিনিসটা হাতেই নেই আমার বা আমাদের…। আপনারা তো এর মধ্যেই দল জানেন যে কোন ১৫ জন যাবে। সেই ১৫ জনও এখনো জানে না যে আমরা কোন দেশে যাব বা কাদের বিপক্ষে খেলব। আমার জায়গা থেকে আমি যেমন অনিশ্চয়তায় আছি, সবাই অনিশ্চয়তায়। আমার মনে হয়, এই মুহূর্তে পুরো বাংলাদেশই অনিশ্চিত।’

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। ম্যাচগুলো শ্রীলঙ্কার মাটিতে খেলতে চায় তারা। বোর্ডের এই সিদ্ধান্তের সঙ্গে একমত কি না জানতে চাইলে লিটন জানান, এ নিয়ে মন্তব্য করতে চান না।

পুরো পরিস্থিতি আদর্শ কি না, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘দেখেন ভাইয়া, অনেক কিছুই জীবনে আদর্শ নয়। কিন্তু সময়ের সঙ্গে চলে এলে ওটাকে গ্রহণ করে নিতে হবে।’

সময়ের আলো/এআর


  বিষয়:   লিটন  ক্রিকেট  বাংলাদেশ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: