বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কোয়ালিয়ার ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৯৮ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছিল রাজশাহী ওয়ারিয়র্স।
শেষ দিকে সাকলাইন ১৫ বলে ২ চার আর ৩ ছক্কায় খেলেন ৩২ রানের ইনিংস। তার এই ক্যামিওতে ১৩৩ রানের লড়াকু পুঁজি পেয়েছে দলটি।
ব্যাট করতে নেমে দেখেশুনে শুরু করেন সাহিবজাদা ফারহান আর তানজিদ হাসান তামিম। উদ্বোধনী জুটিতে তারা তোলেন ৩০ রান। ফারহান ১৯ বলে ২১ করে আউট হন।
নবম ওভারে রাজশাহীর দুই ব্যাটিং স্তম্ভকে টানা দুই বলে ফেরান শেখ মেহেদী হাসান। নাজমুল হোসেন শান্ত ১১ বলে ৮ আর মুশফিকুর রহিম (১ বলে ০) ফেরেন গোল্ডেন ডাকে।
নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রাজশাহী। আকবর আলী ৩, জিমি নিশাম ৬ আর রায়ান বার্ল ফেরেন ৩ করেই। মাঝে আউট হন দারুণ খেলতে থাকা তানজিদ হাসান তামিমও। কঠিন পিচে ৩৭ বলে ৩ চার আর ১ ছক্কায় তিনি করেন ৪১।
একশর আগে (৯৮ রানে) ৭ উইকেট হারায় রাজশাহী। সেখান থেকে আবদুল গাফফার সাকলাইন আর রিপন মণ্ডলের ব্যাটে লড়াকু পুঁজি পায় রাজশাহী।
সময়ের আলো/এআর