কলকাতা বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণে বাধা

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

টানা দ্বিতীয়বার আন্তর্জাতিক কলকাতা বইমেলায় অংশ নিতে পারছেন না বাংলাদেশের প্রকাশকরা। গতবছরের ন্যায় এবারও কলকাতা বইমেলায় বাংলাদেশের প্যাভেলিয়ন থাকবে না।

2026-01-20T20:39:12+00:00
2026-01-20T20:39:12+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
কলকাতা বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণে বাধা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৮:৩৯ পিএম 
সংগৃহীত ছবি
টানা দ্বিতীয়বার আন্তর্জাতিক কলকাতা বইমেলায় অংশ নিতে পারছেন না বাংলাদেশের প্রকাশকরা। গতবছরের ন্যায় এবারও কলকাতা বইমেলায় বাংলাদেশের প্যাভেলিয়ন থাকবে না। ২০২৪-এ গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর বইমেলায় অংশ নিতে পারেনি বাংলাদেশ। 

কলকাতা বইমেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চ্যাটার্জি মঙ্গলবার বলেন, বাংলাদেশের তরফে এবার মেলায় যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করা হয়েছিল। কিন্তু আমরাই তাদের যোগ দিতে দিচ্ছি না।

কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের সূত্রগুলোও বাংলাদেশের আগ্রহের কথা নিশ্চিত করেছে। 


ত্রিদিব চ্যাটার্জি আরও বলেন, ভারত-বাংলাদেশের এখন যে সম্পর্ক, তাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবুজ সংকেত ছাড়া বাংলাদেশকে মেলায় যোগদান করার ছাড়পত্র দিতে পারছে না গিল্ড। তবে যদি এখানকার কোনও স্টলে বাংলাদেশের বই কেউ রাখেন, তাতে আমাদের আপত্তি নেই।

তিনি বলেন, নিয়মিত মেলায় যোগ দেওয়া যুক্তরাষ্ট্রও এবারের বইমেলায় থাকছে না, কারণ তাদের বাজেট অ্যালোকেশন হয়নি। তবে প্রথমবারের মতো ইউক্রেন বইমেলায় যোগ দেবে এবং ১৫ বছর পরে চীনের প্যাভেলিয়ন থাকবে মেলায়।

আর্জেন্টিনা এবারের বইমেলার থিম দেশ। মোট ২১টি দেশ এবং এক হাজারের ওপরে স্থানীয় ও ভারতের অন্যান্য রাজ্যের প্রকাশকরা স্টল দেবেন।

সময়ের আলো/এআর


  বিষয়:   কলকাতা  বইমেলা  বাংলাদেশ  অংশগ্রহণ  বাধা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: