সুখবর দিলো আইসিসি

ক্রীড়া ডেস্ক

খেলা

আইসিসি থেকে সুখবর পেলেন নারী দলের ক্রিকেটার শারমিন আক্তার। নারী টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় উন্নতি হয়েছে শারমিনের। ১৩ ধাপ সামনে

2026-01-20T20:54:00+00:00
2026-01-20T20:54:00+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
খেলা
সুখবর দিলো আইসিসি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৮:৫৪ পিএম 
সংগৃহীত ছবি
আইসিসি থেকে সুখবর পেলেন নারী দলের ক্রিকেটার শারমিন আক্তার। নারী টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় উন্নতি হয়েছে শারমিনের। ১৩ ধাপ সামনে এগিয়েছেন তিনি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) নারী ক্রিকেটারদের র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

সাপ্তাহিক হালনাগাদে বাংলাদেশের আর কোনো ব্যাটার বা বোলারের টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে উন্নতি হয়নি।


চলমান আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৮টি চার ও ১টি ছক্কায় ৩৯ বলে ৬৩ রান করেন শারমিন আক্তার। তার ব্যাটে চড়েই যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়ে বাছাই পর্ব শুরু করে টাইগ্রেসরা। দলের জয়ে অবদান রেখে ম্যাচ সেরা হন শারমিন।

বাছাই পর্বে ম্যাচ জয়ী ইনিংস খেলার সুবাদে আইসিসি র‌্যাংকিংয়ে ১৩ ধাপ উন্নতি হয়েছে শারমিনের। ৪৩৪ রেটিং নিয়ে ৫৭তম স্থানে আছেন এই ডানহাতি ব্যাটার। ব্যাটারদের র‌্যাংকিংয়ে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবার উপরে আছেন অধিনায়ক নিগার সুলতানা। ৬০৩ রেটিং নিয়ে ১৮তম স্থানে আছেন তিনি। এরপরই অবস্থান শারমিনের।

সময়ের আলো/এআর


  বিষয়:   সুখবর  আইসিসি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: