যে দেশে প্রতি ৩৪ মিনিটে বিয়ে, ৭৫ মিনিটে বিচ্ছেদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ঐতিহ্যবাহী পারিবারিক মূল্যবোধ এবং সমৃদ্ধ সংস্কৃতির জন্য পরিচিত কুয়েত, সেখানে বর্তমানে এক বড় ধরনের সামাজিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।সম্প্রতি কুয়েতের

2026-01-20T22:36:39+00:00
2026-01-20T23:00:32+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
যে দেশে প্রতি ৩৪ মিনিটে বিয়ে, ৭৫ মিনিটে বিচ্ছেদ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১০:৩৬ পিএম 
সংগৃহীত ছবি
ঐতিহ্যবাহী পারিবারিক মূল্যবোধ এবং সমৃদ্ধ সংস্কৃতির জন্য পরিচিত কুয়েত, সেখানে বর্তমানে এক বড় ধরনের সামাজিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি কুয়েতের বিচার মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো থেকে প্রকাশিত এক চাঞ্চল্যকর প্রতিবেদনে দেখা গেছে, দেশটিতে বিয়ের হার যেমন বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে বিবাহবিচ্ছেদের ঘটনাও। 

দেশটিতে প্রতি ৩৪ মিনিটে একটি বিয়ে এবং প্রতি ৭৫ মিনিটে একটি বিবাহবিচ্ছেদ বা তালাক হচ্ছে। 

প্রতিবেদনে বলা হয়, গত নভেম্বর মাসে কুয়েত শরিয়া নোটারাইজেশন সেবার চাহিদা খুব বেড়ে যায়। নির্দিষ্ট ওই মাসে বিয়ে, বিয়ের সত্যায়ন, তালাক, পুনর্মিলন, সরকারি নোটিশ ও ইসলাম গ্রহণসংক্রান্ত ১০ হাজারের বেশি লেনদেন নথিভুক্ত হয়েছে।

পরিসংখ্যানে দেখা গেছে, উল্লিখিত মাসে বিয়ে ও পুনর্মিলনসংক্রান্ত মোট ১ হাজার ২৫২টি লেনদেন নিবন্ধিত হয়েছে। গড়ে প্রতিদিন ৪২টি লেনদেন অর্থাৎ প্রতি ৩৪ মিনিটে একটি বিয়ে বা পুনর্মিলনের ঘটনা নথিভুক্ত হয়েছে। ওই মাসেই আবার ৫৯৫টি বিবাহবিচ্ছেদ বা তালাক নথিভুক্ত করা হয়েছে। গড়ে প্রতিদিন ২০টি তালাক, অর্থাৎ প্রতি ১ ঘণ্টা ১৫ মিনিটে একটি তালাকের ঘটনা ঘটেছে।


তথ্য অনুযায়ী, বিয়ে চুক্তির সংখ্যা ছিল ১ হাজার ১৪৩টি, গড়ে প্রতিদিন ৩৮টি চুক্তি। বিয়ের ক্ষেত্রে ৭৩ শতাংশের বেশি ছিল কুয়েতের নাগরিকদের। দেশটির নাগরিক নন এমন ব্যক্তি ছিলেন ১৬ শতাংশের বেশি।

এ ছাড়া কুয়েতি পুরুষ ও কুয়েতি নন, এমন নারীর মধ্যে বিয়ে ছিল ৮ দশমিক ২ শতাংশ। আর কুয়েতি নন এমন পুরুষ ও কুয়েতি নারীর মধ্যে বিয়ে ছিল ২ দশমিক ৩ শতাংশ। ১০৯টি বিয়ে সত্যায়ন চুক্তি নিবন্ধিত হয়েছে। এ হিসাবে গড়ে প্রতিদিন ৩ দশমিক ৬টি চুক্তি হয়েছে। এসব চুক্তির মধ্যে কুয়েতি স্বামী ও কুয়েতি নন এমন স্ত্রীর মধ্যে চুক্তিই সর্বাধিক, যার হার প্রায় ৫৪ শতাংশ। তবে কুয়েতি দম্পতিদের মধ্যে কোনো বিয়ে সত্যায়ন চুক্তি নথিভুক্ত হয়নি।

পরিসংখ্যানে আরও দেখা গেছে, বিয়েসংক্রান্ত লেনদেনের প্রায় ৭৪ শতাংশ আদালতের রায় অনুযায়ী পরিচালিত হয়েছে। এ ছাড়া তথ্য অনুযায়ী, বিয়ে চুক্তির প্রায় ৮২ শতাংশ বিদেশে নথিভুক্ত হয়েছে, যেখানে শরিয়া নোটারাইজেশন বিভাগের মাধ্যমে ছিল প্রায় ১৮ শতাংশ।

অন্যদিকে, গত বছরের নভেম্বর মাসে ৫৯৫টি তালাকের মামলা নথিভুক্ত হয়েছে। কুয়েতি দম্পতিদের মধ্যে তালাকের হার ৫৮ দশমিক ৭ শতাংশ। ৯২টি পুনর্মিলন মামলা নথিভুক্ত হয়েছে। এ হিসাবে গড়ে প্রতিদিন প্রায় তিনটি মামলা হয়েছে। এর মধ্যে প্রায় ৮৬ শতাংশ মামলা পুনর্মিলন সনদপত্রের মাধ্যমে নথিভুক্ত হয়েছে। 

সময়ের আলো/এআর


  বিষয়:   কুয়েত  বিয়ে  বিচ্ছেদ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: