ট্রাক চাকায় অটোরিকশা যাত্রী নিহত

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়া ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে মেঘনা ব্রিজের

2026-01-20T22:51:36+00:00
2026-01-20T22:51:36+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
ট্রাক চাকায় অটোরিকশা যাত্রী নিহত
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১০:৫১ পিএম   (ভিজিট : ১৪০)
গ্রাফিক : সময়ের আলো
মুন্সীগঞ্জের গজারিয়া ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে মেঘনা ব্রিজের ওপর এই ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

নিহত যাত্রীর নাম সুরমা আক্তার (২০)। তিনি গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের জাকির হোসেনের মেয়ে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, এক আত্মীয়ের নবজাতক সন্তানকে দেখতে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় গিয়েছিলেন তিনি। সেখান থেকে ব্যাটারি চালিত অটোরিকশায় করে আড়ালিয়া গ্রামে নিজ বাড়িতে ফেরার সময় মেঘনা ব্রিজের উপর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এসময় অটোরিকশা যাত্রী সুরমা অটোরিকশা থেকে নিচে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকের চালক ও হেলপারকে পুলিশে সোপর্দ করে।


প্রত্যক্ষদর্শী সোহাগ শিকদার বলেন, ‘এত বড় একটা ব্রিজ কিন্তু সেখানে কোনো আলোর ব্যবস্থা নেই। অন্ধকারে নিয়ম অমান্য করে ব্রিজের উপর উঠেছিল অটোরিকশাটি। বিপরীত দিক থেকে আসা ট্রাকের বেপরোয়ার গতির কারণেই মূলত দুর্ঘটনাটি ঘটে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ বলেন, ‘এ ঘটনায় একজন নিহত হয়েছে। খবর পেয়ে আমি ঘটনায়স্থল পরিদর্শ করেছি। স্থানীয়রা ঘাতক ট্রাকের চালক এবং হেলপারকে আটক করেছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ট্রাক চাকা  অটোরিকশা  যাত্রী নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: