অভিযুক্ত শিক্ষকেরা হলেন- ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু জাফর মো. মোতাসিম বিল্লাহ্, সহকারী শিক্ষক আবুল কাশেম ও মঞ্জু শ্রী রায়।
অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের মাঠে ৬ষ্ঠ শ্রণি ছাত্রী আরাবি ইসলাম ও ৮ম শ্রণির ছাত্রী আফিফা ইসলামসহ বিভিন্ন শ্রেণির বেশ কয়েকজন ছাত্রীদের জুতার রঙের মিল না থাকার অজুহাতে একাধিকবার কান ধরে উঠবস করানো এবং ছাত্রীদের সূর্যের দিকে তাকিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকতে বাধ্য করে অভিযুক্ত তিন শিক্ষক।
এ ব্যাপারে ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবু জাফর মো. মোতাসিম বিল্লাহ সঙ্গে মুঠোফোনে কথা হলে, তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং সহকারী শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
ডিমলা উপজেলা নির্বাহী অফিসার ইমরানুজ্জামান বলেন, ‘একটি লিখিত অভিযোগ পেয়ছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সময়ের আলো/কেএইচও