বৃষ্টির বাধায় কপাল পুড়ল টাইগার যুবাদের

ক্রীড়া ডেস্ক

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এবারের আসরে শুরুটা প্রত্যাশামাফিক হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে গতকাল মঙ্গলবার দ্বিতীয় ম্যাচটি ছিল

2026-01-21T05:45:16+00:00
2026-01-21T05:45:16+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
বৃষ্টির বাধায় কপাল পুড়ল টাইগার যুবাদের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৫:৪৫ এএম 
সংগৃহীত ছবি
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এবারের আসরে শুরুটা প্রত্যাশামাফিক হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে গতকাল মঙ্গলবার দ্বিতীয় ম্যাচটি ছিল আজিজুল হাকিম তামিমের দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের লক্ষ্যে মাঠে নামলেও শেষ পর্যন্ত যুবা টাইগারদের পথের কাঁটা হয়ে দাঁড়ায় বৃষ্টি। ম্যাচটি পরিত্যক্ত ঘোষিত হলে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দুই দলকে। ফলে গ্রুপপর্বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ম্যাচ যুবা টাইগারদের জন্য ডু অর ডাই। 

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম। বোলারদের শুরুটাও ছিল দারুণ আক্রমণাত্মক। ইনিংসের দ্বিতীয় ওভারেই কিউই শিবিরে প্রথম আঘাত হানেন পেসার ইকবাল হোসেন ইমন। তার একটি দুর্দান্ত ইনসুইঙ্গিং ডেলিভারিতে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ওপেনার হুগো ভোগ (৮)। মাত্র ১১ রানেই প্রথম উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। 

শুরুতেই উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন কিউই অধিনায়ক টম জুনস এবং আরিয়ান মান। পাওয়ার প্লের ১০ ওভার শেষে তাদের সংগ্রহ ছিল ১ উইকেটে ৫১ রান। 

কিন্তু এরপরই শুরু হয় ঝিরঝিরে বৃষ্টি। কয়েক দফায় বৃষ্টি থামলে মাঠকর্মীরা আপ্রাণ চেষ্টা করেন খেলা শুরুর উপযোগী করতে। কিন্তু বৃষ্টি থাকায় আম্পায়ার ও ম্যাচ রেফারি শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন। 

ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দুই দলই ১ পয়েন্ট করে পেয়েছে। টুর্নামেন্টে এখন পর্যন্ত ২ ম্যাচ খেলে মাত্র ১ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। সুপার সিক্সে যাওয়ার দৌড়ে টিকে থাকতে হলে গ্রুপপর্বেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ম্যাচে এখন বড় জয়ের বিকল্প নেই আজিজুল হাকিমের দলের সামনে। জিতলেই সুপার সিক্সে যাবে যুবারা। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   বৃষ্টির বাধা  কপাল পুড়ল  টাইগার যুবাদের 


Advertisement
Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: