দ্বিতীয় রাউন্ডে এলিনা রিবাকিনা-সিনার

ক্রীড়া ডেস্ক

টেনিস বিশ্বের অন্যতম শক্তিশালী নাম এলিনা রিবাকিনা আবারও প্রমাণ করলেন কেন তিনি বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড়। টুর্নামেন্টের শুরুতেই নিজের

2026-01-21T05:52:24+00:00
2026-01-21T05:52:24+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
দ্বিতীয় রাউন্ডে এলিনা রিবাকিনা-সিনার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৫:৫২ এএম   (ভিজিট : ১৮৮)
সংগৃহীত ছবি
টেনিস বিশ্বের অন্যতম শক্তিশালী নাম এলিনা রিবাকিনা আবারও প্রমাণ করলেন কেন তিনি বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড়। টুর্নামেন্টের শুরুতেই নিজের চেনা ছন্দে ফিরে প্রতিপক্ষকে পরাস্ত করে শুভসূচনা করেন এই কাজাখ তারকা। ফেভারিট হিসেবে মাঠে নেমে দর্শকের প্রত্যাশা পূরণ করে অস্ট্রেলিয়ান ওপেনে নারী এককে দ্বিতীয় রাউন্ডের টিকেট নিশ্চিত করেছেন তিনি। 

প্রথম রাউন্ডের এই লড়াইয়ে রিবাকিনার প্রতিপক্ষ ছিলেন স্লোভেনিয়ার কাজা জুভান, যিনি ডাব্লুটিএ র‌্যাঙ্কিংয়ে ১০০তম স্থানে রয়েছেন। তবে র‌্যাঙ্কিংয়ের এই ব্যবধান কোর্টের লড়াইয়েও স্পষ্ট ছিল। রিবাকিনা ম্যাচের শুরু থেকেই নিজের আধিপত্য বজায় রাখেন এবং মাত্র ৭২ মিনিটের সংক্ষিপ্ত লড়াইয়ে ৬-৪, ৬-৩ ব্যবধানে সহজ জয় তুলে নেন। 

পুরো ম্যাচজুড়ে রিবাকিনা দুটি ‘এস’ মারলেও সাতটি ডাবল ফল্ট করেছেন। তবে ব্রেক পয়েন্ট আদায়ের ক্ষেত্রে তিনি বেশ সফল ছিলেন; ১০টি সুযোগের মধ্যে ৭টিকেই তিনি পয়েন্টে রূপান্তর করেন। অন্যদিকে জুভান একটি ‘এস’ মারেন এবং ছয়টি ডাবল ফল্ট করেন। তিনি ৯টি ব্রেক পয়েন্টের সুযোগ পেয়ে মাত্র ৪টি কাজে লাগাতে পারেন। প্রথম রাউন্ডের আরেক ম্যাচে ক্রোয়েশিয়ার অ্যান্তোরিয়া রুজিককে ৬-৩, ৩-৬, ৬-৪ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন জাপানের নাওমি ওসাকা। ইউক্রেনের অলিককোভাকে সরাসরি ৭-৬, ৬-১ গেমে হারিয়েছে র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা যুক্তরাষ্ট্রের মেডসন কেইস। 

এদিকে অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ এককে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা ধরে রাখার লড়াইটা দাপটের সঙ্গেই শুরু করছেন ইতালীয় তারকা ইয়ানিক সিনার। প্রথম রাউন্ডে গতকাল দারুণ এক জয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন এই তারকা। মেলবোর্নের রড লেভার অ্যারেনায় সিনারের প্রতিপক্ষ ছিলেন হুগো গ্যাস্টন। ম্যাচের শুরু থেকেই সিনার তার চেনা আগ্রাসী রূপে ছিলেন। প্রথম দুই সেটে ৬-২, ৬-১ ব্যবধানে যখন সিনার জয়ের পথে এগোচ্ছিলেন, তখনই অনাকাক্সিক্ষতভাবে গ্যাস্টন চোটের কারণে ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন (রিটায়ার্ড)। ফলে মাত্র ১ ঘণ্টা ৮ মিনিটের মাথায় জয় নিশ্চিত হয় সিনারের। 

আরেক ম্যাচে বেলজিয়ামের রাফায়েল কোলিংনোনকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে র‌্যাঙ্কিংয়ের ৫ নম্বরে থাকা ইতালির লরেঞ্জো মুসেত্তি। ২-১ সেটে ম্যাচ জেতেন তিনি। কোর্টে নেমে মুসেত্তিকে কঠিন পরীক্ষার মুখে ফেলেন বেলজিয়ামের রাফায়েল কলিঙ্কন। র‌্যাঙ্কিংয়ে ৭২তম স্থানে থাকা কলিঙ্কন শুরু থেকেই মুসেত্তিকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেন। প্রায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই ‘ফিজিক্যাল ম্যারাথন’ ম্যাচে প্রথম সেটটি মুসেত্তি হেরে বসলেও পরের দুই সেটে ঘুরে দাঁড়ান। স্কোরবোর্ড যখন মুসেত্তির পক্ষে ৪-৬, ৭-৬(৩), ৭-৫, ৩-২, ঠিক তখনই চোটের কারণে ম্যাচ ছেড়ে দিতে বাধ্য হন ২৩ বছর বয়সি কলিংনোন। ফলে অনাকাক্সিক্ষতভাবে ম্যাচ শেষ হলেও জয় নিয়ে কোর্ট ছাড়েন মুসেত্তি। 

সময়ের আলো/এনএ 

  বিষয়:   দ্বিতীয় রাউন্ডে  এলিনা রিবাকিনা-সিনার 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: