পাড় থেকে দেখা গেল নদীতে ভাসছে লাশ

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সীমানাধীন মেঘনা নদীর ডুবার চর এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২১ জানুয়ারি) স্থানীয়দের মাধ্যমে

2026-01-21T12:33:07+00:00
2026-01-21T20:50:46+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
পাড় থেকে দেখা গেল নদীতে ভাসছে লাশ
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১২:৩৩ পিএম  আপডেট: ২১.০১.২০২৬ ৮:৫০ পিএম
নিহত জয় চক্রবর্তী। সংগৃহীত ছবি
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সীমানাধীন মেঘনা নদীর ডুবার চর এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২১ জানুয়ারি) স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকাল এগারোটায় লাশটি উদ্ধার করে নৌ পুলিশ।

নিহতের পকেটে থাকা ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী তার নাম জয় চক্রবর্তী (৩৩)। সে কুমিল্লা মহানগরীর ঠাকুরপাড়া এলাকার স্বদেশ চক্রবর্তীর ছেলে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, বুধবার সকালে মেঘনা নদীর ডুবার চর এলাকায় লাশটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছিল। পরে পুলিশে খবর দিলে তারা এসে সকাল এগারোটার দিকে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

এদিকে নিহতের বড় ভাই নয়ন চক্রবর্তী বলেন, পরিবারের সাথে সামান্য মতবিরোধের পর গত ১৬ জানুয়ারি (শুক্রবার) সকাল ৮টায় বাড়িতে মোবাইল রেখে বের হয়ে যায় জয়। এরপর থেকে তার কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর ১৭ জানুয়ারি কুমিল্লা কোতোয়ালী থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করি আমরা। এদিকে আজকে সকাল সাড়ে ১১টায় আমরা পুলিশের মাধ্যমে জয়ের লাশের ব্যাপারে জানতে পারি। ছবি দেখে লাশটি জয়ের বলেই মনে হচ্ছে, আমরা ঘটনাস্থলে যাচ্ছি।’


এ বিষয়ে গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন, ‘খবর পেয়ে সকাল এগারোটার দিকে আমরা লাশটি উদ্ধার করি। তার পকেটে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। সেখানে নাম দেওয়া আছে জয় চক্রবর্তী। আমরা তার পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। বিস্তারিত পরে জানানো হবে।’

আরআর

  বিষয়:   গজারিয়া  যুবক  নদী  লাশ  পুলিশ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: