পঞ্চগড়ে ই-বেইলবন্ড সেবা শুরু

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

বিচারপ্রার্থী জনগণের ভোগান্তি লাঘব এবং বিচারব্যবস্থাকে আধুনিকায়নের লক্ষ্যে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতে আনুষ্ঠানিকভাবে চালু হলো ‘ই-বেইলবন্ড ম্যানেজমেন্ট সিস্টেম’।বুধবার

2026-01-21T13:48:32+00:00
2026-01-21T13:48:32+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
পঞ্চগড়ে ই-বেইলবন্ড সেবা শুরু
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১:৪৮ পিএম   (ভিজিট : ১৪৩)
পঞ্চগড়ে ই-বেইলবন্ড সেবা চালু হয়েছে। সংগৃহীত ছবি
বিচারপ্রার্থী জনগণের ভোগান্তি লাঘব এবং বিচারব্যবস্থাকে আধুনিকায়নের লক্ষ্যে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতে আনুষ্ঠানিকভাবে চালু হলো ‘ই-বেইলবন্ড ম্যানেজমেন্ট সিস্টেম’। 

বুধবার (২১ জানুয়ারি) সকালে সচিবালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে পঞ্চগড়সহ দেশের আটটি জেলায় এই কার্যক্রমের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

উদ্বোধনী বক্তব্যে ড. আসিফ নজরুল বলেন, প্রচলিত বেইলবন্ড দাখিল পদ্ধতির পরিবর্তে ডিজিটাল মাধ্যমে ই-বেইলবন্ড চালু করা একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি বিচারপ্রার্থী, আইনজীবী এবং কারা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সময় ও ব্যয় সাশ্রয়ে সহায়ক হবে এবং স্বচ্ছতা নিশ্চিত করবে।

পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ ইমদাদুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আদম সুফি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি জাকির হোসেন, জিপি আব্দুল বারী, জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক মাহবুব উল আলমসহ বিচারক ও আইনজীবীবৃন্দ।

জেলা ও দায়রা জজ ইমদাদুল হক বলেন, ই-বেইলবন্ডের মাধ্যমে জামিননামা দাখিল প্রক্রিয়া এখন থেকে সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে। নতুন এই পদ্ধতি বাস্তবায়নে কোনো প্রাথমিক সমস্যা দেখা দিলে তা সবার সহযোগিতায় দ্রুত সমাধান করা হবে।


এর আগে, ই-বেইলবন্ড পদ্ধতির ব্যবহারবিধি এবং এর কার্যকারিতা নিয়ে আইনজীবী ও বিচার বিভাগের কর্মকর্তাদের জন্য একটি কর্মশালার আয়োজন করা হয়। সেখানে ডিজিটাল নথি সংরক্ষণ এবং অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পর্কে আইনজীবীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

আরআর



  বিষয়:   পঞ্চগড়  ই-বেইলবন্ড  আদালত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: