চট্টগ্রাম-২ আসনে প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু কাল

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের প্রার্থীদের নির্বাচনি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আগামীকাল থেকে প্রতীক নিয়ে প্রচারণা শুরু করবেন

2026-01-21T15:14:35+00:00
2026-01-21T15:14:51+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
চট্টগ্রাম-২ আসনে প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু কাল
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৩:১৪ পিএম  আপডেট: ২১.০১.২০২৬ ৩:১৪ পিএম
ওপরে বাঁ থেকে নুরুল আমিন, গোলাম নওশের, তানজিম। নিচে বাঁ থেকে সইফুদ্দীন, জিন্নাত আরা, করিম। কোলাজ : সময়ের আলো
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের প্রার্থীদের নির্বাচনি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আগামীকাল থেকে প্রতীক নিয়ে প্রচারণা শুরু করবেন প্রার্থীরা। 

বুধবার (২১ জানুয়ারি) চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। 

রিটার্নিং কার্যালয় সূত্র জানায়, নির্ধারিত সময় অনুযায়ী প্রার্থীরা নিজ নিজ প্রতিনিধি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হন। নির্বাচন কমিশনের বিধি ও নির্দেশনা অনুসরণ করে তারা প্রতীক বরাদ্দ নেন। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দাঁড়ি পাল্লা, স্বতন্ত্র প্রার্থী আহম্মদ কবির করিম ফুটবল, গণঅধিকার পরিষদের প্রার্থী রবিউল ইসলাম তানজিন ট্রাক, জনতার দল প্রার্থী গোলাম নওশের আলী কলম, স্বতন্ত্র প্রার্থী জিন্নাত আরা হরিণ, বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান ও দলটির প্রার্থী সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী একতারা প্রতীক পান।

এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগে মনোনয়ন বাতিল হওয়ায় এবং বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন থাকায় এই আসনে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি। আদালতে বিষয়টি নিষ্পত্তি হলে প্রতীক দেওয়া হবে বলে জানা গেছে। 


নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কমিশনের নির্দেশনায় নির্ধারিত সময়ের মধ্যেই সব কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। পাশাপাশি কাল বৃহস্পতিবার থেকে আচরণবিধি মেনে প্রচারণা চালানোর জন্য প্রার্থীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।

আরআর



  বিষয়:   ফটিকছড়ি  প্রতীক  প্রচারণা  নির্বাচন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: