ঢাকা-১২ আসনে ফুটবল প্রতীক পেলেন সাইফুল আলম নীরব

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকা-১২ আসনে ফুটবল প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে প্রতীক সংগ্রহ

2026-01-21T20:26:20+00:00
2026-01-21T20:26:20+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
ঢাকা-১২ আসনে ফুটবল প্রতীক পেলেন সাইফুল আলম নীরব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৮:২৬ পিএম   (ভিজিট : ৩৪৬)
স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব। সংগৃহীত ছবি
ঢাকা-১২ আসনে ফুটবল প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে প্রতীক সংগ্রহ করেন তিনি। 

প্রতীক বরাদ্দের পর প্রতিক্রিয়ায় সাইফুল আলম নীরব বলেন, বিগত ৪০ বছরের বেশি সময় ধরে তিনি ঢাকা-১২ আসনের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কাজ করেছেন, এই আসনের মানুষকে নিয়েই তার পথচলা। তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, শেরই বাংলানগর থানা এলাকায় ফুটবল প্রতীকে ব্যালটে দেখা যাবে আমাকে।


সাইফুল আলম নীরব আরও বলেন, আগামীকাল থেকেই আমরা আমাদের নির্বাচনী প্রচারণার ক্যাম্পেইন শুরু করব। আমরা আগামী রাজনীতিটা সামনে দেখতে চাই—স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি ও এলাকার মানুষের কল্যানে তার ভিত্তিতেই আমাদের ক্যাম্পেইন চলবে।

তিনি ভোটারদের উদ্দেশে দোয়া ও শুভকামনা কামনা করেন এবং ফুটবল প্রতীকের প্রতি সমর্থন প্রত্যাশা করেন।

সময়ের আলো/এআর   



  বিষয়:   ফুটবল  প্রতীক  সাইফুল আলম নীরব 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: