হাজতখানায় আ.লীগ নেতাদের ভূরিভোজ, ৫ পুলিশ সদস্য বদলি

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা। এই হাজতখানার ভেতরে পরিবারসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই শীর্ষ নেতার ‌‘বেয়াইখানার’ (বর ও

2026-01-21T21:47:32+00:00
2026-01-21T22:16:52+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
হাজতখানায় আ.লীগ নেতাদের ভূরিভোজ, ৫ পুলিশ সদস্য বদলি
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৯:৪৭ পিএম  আপডেট: ২১.০১.২০২৬ ১০:১৬ পিএম  (ভিজিট : ২১১)
হাজতখানায় আ.লীগ নেতাদের ভূরিভোজের আয়োজন। ছবি : সংগৃহীত
নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা। এই হাজতখানার ভেতরে পরিবারসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই শীর্ষ নেতার ‌‘বেয়াইখানার’ (বর ও কনের বাবাকে আপ্যায়ন করানো) আয়োজন করা হয়। এ ঘটনায় জড়িত পাঁচ পুলিশ সদস্যকে বদলি করা হয়েছে। 

এছাড়াও জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত সোমবার দুপুরে নারী হাজতখানার ভেতরে দায়িত্বপ্রাপ্ত পুলিশের সহযোগিতায় এ ভূরিভোজের আয়োজন করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন ধরে হত্যা-বিস্ফোরকসহ বিভিন্ন মামলার আসামি হয়ে নোয়াখালী জেলা কারাগারে রয়েছেন। সম্প্রতি জেলখানায় দুই নেতার কথাবার্তার পর আজম পাশার মেয়ের সঙ্গে ছাইফ উদ্দিন আহমদের ছেলে বিয়ে সম্পন্ন হয়েছে। গত ৩০ ডিসেম্বর পারিবারিকভাবে তাদের বিয়ের আয়োজন অনুষ্ঠিত হয়।

তবে, গত সোমবার দুই নেতাকে মামলায় হাজিরার জন্য আদালতে নিলে পুলিশের উপস্থিতিতে তাদের পরিবারের সদস্যরা হাজতখানার মধ্যে বেয়াইখানার আয়োজন করেন। এ সময় নারী আসামিদের জন্য সংরক্ষিত ওই হাজতে আজম পাশার স্ত্রী খোদেজা আক্তার সুমি, মেয়ে ফালিহা আজম চৌধুরী অর্থি এবং ছাইফ উদ্দিন আহমদের ছেলে ছাইম উদ্দিন সাকিবসহ আরও এক যুবক উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, আজম পাশা চৌধুরী রুমেলের বিরুদ্ধে কোম্পানীগঞ্জের ইসলামী ছাত্রশিবিরের সাত কর্মীকে গুলি করে হত্যাসহ বিভিন্ন থানায় আরও একাধিক মামলা চলমান। 

অন্যদিকে অ্যাডভোকেট ছাইফ উদ্দিন আহমদের বিরুদ্ধে হাতিয়া, চরজব্বর ও কবিরহাট থানায় বিস্ফোরকসহ পাঁচটি মামলা রয়েছে।

নারী হাজতখানার ভেতরে সুরক্ষিত ওই কক্ষটি নারী পুলিশ সদস্যদের পোশাক পরিবর্তন, খাওয়া, নামাজসহ নারী আসামিদের বাচ্চাদের দুগ্ধপানের জন্য ব্যবহৃত হয়।

আদালতের নথি অনুযায়ী, ঘটনার দিন পুলিশের সহকারী শহর উপ-পরিদর্শক (এটিএসআই) জাহেদুল ইসলামের নেতৃত্বে ওই হাজতখানার দায়িত্বে ছিলেন সহকারী শহর উপ-পরিদর্শক (এটিএসআই) কবির আহম্মদ ভুঁইয়া, কনস্টেবল বিল্লাল হোসেন (নম্বর ৬৩৬), মো. হাসান (৩৪০) ও সাইফুল ইসলাম (২২০)।


বেয়াইখানার বিষয়ে জানতে চাইলে এটিএসআই জাহেদুল ইসলাম বলেন, চিফ জুডিশিয়াল ও জজ আদালতের দুই হাজতখানায় দায়িত্বপ্রাপ্তদের ডিউটি বণ্টন করে আমি ওইসময় আদালতের কাজে ওপরে ছিলাম। এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত।

আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. সারওয়ার আলম বলেন, ঘটনাটি জানার পর আমি সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছি। ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো অনিয়ম আদালত পাড়ায় না হয়, সেজন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, আদালতের নারীদের সংরক্ষিত স্থানে আসামি ছাড়া কারো যাওয়ার সুযোগ নেই। এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 

তিনি আরও বলেন, আগামী সাত কর্ম দিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হবে। এছাড়া অভিযুক্ত পাস পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে হাতিয়া থানার বিভিন্ন পানিতে বদলি করা হয়েছে। 

এফআর


  বিষয়:   নোয়াখালী  হাজতখানা  আ.লীগ নেতা  ভূরিভোজ  আয়োজন  পুলিশ সদস্য  বদলি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: