যেভাবে টেবিল গুছিয়ে রাখলে মন বসবে কাজে

সময়ের আলো ডেস্ক

ফিচার

যারা আলবার্ট আইনস্টাইনকে চিনেন, তারা হয়তো অনেকেই মনে করেন অগোছালো থাকলেই বুঝি সৃজনশীলতা বাড়ে। যেহেতু এলোমেলো টেবিলে বসেই আইনস্টাইন করেছেন

2026-01-21T22:18:00+00:00
2026-01-21T22:18:00+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
ফিচার
যেভাবে টেবিল গুছিয়ে রাখলে মন বসবে কাজে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১০:১৮ পিএম 
প্রতীকী ছবি
যারা আলবার্ট আইনস্টাইনকে চিনেন, তারা হয়তো অনেকেই মনে করেন অগোছালো থাকলেই বুঝি সৃজনশীলতা বাড়ে। যেহেতু এলোমেলো টেবিলে বসেই আইনস্টাইন করেছেন দুনিয়া বদলে দেওয়ার গবেষণা। আবার অনেকের কাছেই বাস্তবতা হলো, পরিচ্ছন্ন টেবিল মানেই পরিচ্ছন্ন চিন্তাভাবনা। ভাবতেই পারেন, ‘মাই ডেস্ক, মাই রুল’। 

ইচ্ছা হলে গোছাব, ইচ্ছা হলে এলোমেলো রাখব। এখানে আবার অন্যের কী বলার আছে? তবে কিছু উপায় তো জানা যেতেই পারে, যেগুলো মানলে কাজে মন বসে। কাজেরও গতি আসে। টেবিলটাকে ঠিক গোছানো নয়, কিভাবে অর্গানাইজ করে রাখা যায়, সেসব কিছু নিয়মের কথাই এই লেখায় থাকছে।

যারা পড়ুয়া কিংবা যাদের আছে অনুসন্ধিৎসু মন তারা হয়তো অনেকেই জানেন, কলম্বিয়ান ডিজাইনার নাতালিয়া ক্রিয়াদোর মতে টেবিল পরিষ্কার থাকলে মাথার ভেতরের ভাবনাও পরিষ্কার থাকে। নিজের ড্রয়ারে ছড়িয়ে থাকা কাগজের বিশৃঙ্খলা থেকে তিনি এমন কাগজ ও নোট, হোল্ডার বানিয়েছেন, যা অগোছালো জিনিসকে কাঠামোয় বেঁধে দেয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের টেবিলে যেমন টেলিফোন আর পেন হোল্ডার ছাড়া তেমন কিছু নেই। এমন প্রাণহীন টেবিলে কাজ না করে বরং পড়ার টেবিলে কিছুটা সৃজনশীলতা রাখতে হয়। লেখক মেরি র‍্যান্ডলফ কার্টারের কাছে টেবিল হলো আশ্রয় এবং একটি নিরাপদ জায়গা, যেখানে প্রয়োজনীয় ও প্রিয় জিনিস রেখে কাজ করা যায়। তার টেবিলে যেমন থাকে টিনের পেঁচা, কাঠের কানাডিয়ান মাউন্টি, তেমনই থাকে হলুদ কাগজের কাঠবিড়ালি আর খুলির মতো দেখতে পাথর।

নতুন বছরের শুরুতে গুছিয়ে চলবার পরিকল্পনা আমাদের সকলেরই থাকে। এই ইচ্ছাকে পূরণ করতে বিশেষজ্ঞরা সাহায্য করতে পারেন। তাদের মতে, টেবিলে দুটি বিষয় থাকতে হবে। টেবিল যেন ডাকছে, আমার সামনে বস, পড়, কাজ করো। দ্বিতীয়টি হলো, টেবিল হবে অনুপ্রেরণাদায়ক।

কাজের জায়গা ভাগ করে নেওয়া জরুরি, এখানেই টেবিলের সৌন্দর্য। স্থাপত্য ডিজাইনার জশ ইতিওলার পরামর্শ, রেফারেন্স বই বা কাগজগুলো পাতলা স্তূপে রেখে ভারী জিনিসগুলো নিচের দিকে থাকবে। তিনি মনে করেন, টেবিলে আলাদা কাজের জন্য আলাদা জায়গা থাকলে কাজের গতি বাড়ে। গবেষণা আর সৃজনশীল কাজ একে অন্যের জায়গা দখল করে না। ফিলিপ জনসনস স্টুডিওর বিখ্যাত পারসন্স টেবিলের উদাহরণ টেনে তিনি বলেন, এক পাশে পড়াশোনা, অন্য পাশে আঁকাআঁকি। টেবিলে আলোও থাকবে ঠিক সেই অনুযায়ী।

ধরুন, কোনো প্রজেক্ট শেষ হয়ে গেছে, এখন কাগজপত্র গুলো কী করবেন? এর উত্তর একটাই। আর্কাইভ করে ফেলতে হবে। যে প্রজেক্ট আর করা হবে না, সেটাকে গুছিয়ে তুলে ফেলতে হবে। টেবিলের নিচে ফাইলিং ক্যাবিনেটে রাখা যেতে পারে যেন চোখের সামনে না থাকলেও প্রয়োজনের সময় হাতের কাছে পাওয়া যায়।

প্রাকৃতিক আলো যতটা সম্ভব কাজে লাগান। জানালার কাছে টেবিল রাখলে দিনের আলো পাওয়া যায়। কারও কাছে স্থির আলো ভালো লাগে, কেউ আবার এমন টেবিল ল্যাম্প খোঁজেন, যেটা ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করা যায়। তবে রাতের জন্য উষ্ণ আলো দেওয়া টেবিল ল্যাম্প সবচেয়ে ভালো

পড়া বা কাজের সময় ছোট ছোট নিয়ম মানাও জরুরি। টেবিলে কোন কোন প্রযুক্তি থাকবে, কোনটা থাকবে না, এটা আগে থেকে ঠিক করে রাখা উচিত। তবে পূর্ণাঙ্গ মনোযোগ ধরে রাখতে প্রযুক্তি থেকে দূরে থাকাও চর্চা করতে হবে। ফোন, ল্যাপটপ, প্রিন্টার সবই দরকার কিন্তু ফোন হাতের কাছে থাকলে মনটা ফোনে চলে যেতে পারে, এজন্য ফোন দূরে রাখা উচিত। ডিভাইসগুলো সব চোখের সামনে থাকলে টেবিলের সৌন্দর্য নষ্ট হয় তাই মাঝেমধ্যে দরকার হয় এমন জিনিস আলাদা ক্যাবিনেটে রাখলে জায়গা খালি হয়। 

আধুনিক যন্ত্রের সঙ্গে নান্দনিক ও রুচিশীল পুরোনো দিনের সুন্দর জিনিস মিশিয়ে নিলে ভারসাম্য আসে। টেবিলে কলম ও পেনসিলের জন্য মাটির পাত্র থাকতে পারে। সুন্দর নোটবুক, কিংবা পছন্দের কোন বই রেখে দিতে পারেন। নিজের বা প্রিয় মানুষের ছবি, স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে এমন জিনিস টেবিলে মানিয়ে যায়। 

শুধু চিন্তা নয়, টেবিলও হয়ে উঠুক আপনার ছায়াপ্রতিফলন।


  বিষয়:   টেবিল  গুছানো  ফিচার 


Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: