গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখার ৫ কৌশল

সময়ের আলো ডেস্ক

ফিচার

প্রতিদিনের ব্যস্ততায় ছোটখাটো অনেক বিষয়ই আমরা ভুলে যাই। কখনো প্রয়োজনীয় কোনো শব্দ মনে পড়ে না, কখনো আবার চাবি, মোবাইল ফোন

2026-11-26T16:40:08+00:00
2026-11-26T16:42:02+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
ফিচার
গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখার ৫ কৌশল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৪:৪০ পিএম  আপডেট: ২৬.১১.২০২৬ ৪:৪২ পিএম
কিছু সহজ কৌশল অনুসরণ করলে গুরুত্বপূর্ণ তথ্য ও ঘটনা দীর্ঘদিন মনে রাখা সম্ভব। ছবি : সংগৃহীত
কিছু সহজ কৌশল অনুসরণ করলে গুরুত্বপূর্ণ তথ্য ও ঘটনা দীর্ঘদিন মনে রাখা সম্ভব। ছবি : সংগৃহীত
প্রতিদিনের ব্যস্ততায় ছোটখাটো অনেক বিষয়ই আমরা ভুলে যাই। কখনো প্রয়োজনীয় কোনো শব্দ মনে পড়ে না, কখনো আবার চাবি, মোবাইল ফোন কিংবা চশমা কোথায় রেখেছি, তা খুঁজে পেতে হয়রান হতে হয়। অতিরিক্ত তথ্যের চাপ, মনোযোগের অভাবসহ নানা কারণে এমনটা হতে পারে। তবে, কিছু সহজ কৌশল অনুসরণ করলে গুরুত্বপূর্ণ তথ্য ও ঘটনা দীর্ঘদিন মনে রাখা সম্ভব।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার এক গবেষণায় বলা হয়েছে, একজন সাধারণ আমেরিকান প্রতিদিন গড়ে ৩৪ গিগাবাইট বা প্রায় ১১ দশমিক ৮ ঘণ্টার তথ্য গ্রহণ করেন। নিউরোসায়েন্টিস্ট ও মনোবিজ্ঞানের অধ্যাপক ড. চারণ রঙ্গনাথের মতে, মানুষের মস্তিষ্ক সব তথ্য মনে রাখার জন্য তৈরি হয়নি। তাই বেশি তথ্য মুখস্থ করার চেষ্টা না করে সেগুলো মনে রাখার কার্যকর পদ্ধতি শেখা জরুরি। মনে রাখার জন্য ৫টি কৌশল তুলে ধরেছেন এই বিশেষজ্ঞ।


পরিচিত ও অর্থবহ কিছুর সঙ্গে যুক্ত করুন

নতুন কোনো তথ্য মনে রাখতে সেটিকে নিজের পরিচিত বা অর্থবহ কোনো বিষয়ের সঙ্গে মিলিয়ে নিন। যেমন, কোনো দেশের নাম মনে রাখতে চাইলে দেশটির বিখ্যাত স্থান, খাবার কিংবা পরিচিত কোনো ঘটনার সঙ্গে নামটি যুক্ত করতে পারেন। এতে তথ্যটি সহজে মনে গেঁথে যায়।

ভুল থেকে শেখার চেষ্টা করুন

কোনো তথ্য মনে করতে গিয়ে ভুল হলে হতাশ হওয়ার প্রয়োজন নেই। বরং ভুলের পর সঠিক তথ্য জানলে সেটি মনে রাখার সম্ভাবনা বাড়ে। যেমন, কারও নাম মনে করার চেষ্টা করতে গিয়ে অনুমান করে বলুন। পরে সঠিক নাম জানলে সেটি আরও ভালোভাবে মনে থাকতে পারে। এই পদ্ধতিকে বলা হয় ট্রায়াল অ্যান্ড এরর।

মনে রাখার জন্য বিশেষ কৌশল তৈরি করুন

সাধারণ কোনো বিষয়কে একটু ব্যতিক্রমীভাবে মনে রাখার চেষ্টা করুন। যেমন, মোবাইল ফোন কোথায় রেখেছেন, তা মনে রাখতে সেটিকে পরিচিত কোনো জায়গা বা অভ্যাসের সঙ্গে মিলিয়ে নিন। পাসওয়ার্ড মনে রাখার ক্ষেত্রেও প্রিয় গান, সিনেমা কিংবা বিশেষ কোনো স্মৃতির সঙ্গে মিলিয়ে নিতে পারেন। অদ্ভুত, মজার বা ব্যতিক্রমী বিষয় মস্তিষ্কে তুলনামূলকভাবে বেশি সময় থাকে।


বিষয়টির গুরুত্ব উপলব্ধি করুন

মস্তিষ্ক সব তথ্য সমানভাবে মনে রাখে না। গুরুত্বপূর্ণ ও আবেগের সঙ্গে জড়িত ঘটনা সহজে মনে থাকে। তাই নতুন কিছু শেখার আগে বিষয়টি কেন প্রয়োজন, তা নিজের কাছে পরিষ্কার করুন। নিজেকে বোঝান, তথ্যটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। এতে শেখার প্রতি মনোযোগ বাড়তে পারে।

ঘটনার সময়কার পরিবেশ মনে করুন

কোনো পুরোনো ঘটনা বা তথ্য মনে করতে চাইলে সেই সময়ের পরিবেশ কল্পনা করুন। কোথায় ছিলেন, কী দেখছিলেন, কী শুনছিলেন কিংবা কী ভাবছিলেন- এসব বিষয় মনে করার চেষ্টা করুন। পরিচিত কোনো গান, খাবারের গন্ধ বা দৃশ্যও পুরোনো স্মৃতি ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ হলো, অপ্রয়োজনীয় সব তথ্য মনে রাখার চেষ্টা না করে প্রয়োজনীয় বিষয়গুলো মনে রাখার কৌশল আয়ত্ত করা। নিয়মিত এই ৫টি পদ্ধতি চর্চা করলে দৈনন্দিন জীবনে ভুলে যাওয়ার সমস্যা সামলানো সহজ হতে পারে।

সূত্র : সিএনএন

সময়ের আলেঅ/মহু
  বিষয়:   গুরুত্বপূর্ণ বিষয়  মনে রাখা  কৌশল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: