পঞ্চগড়ে ফের বাড়ছে শীতের দাপট

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

উত্তরের জেলা পঞ্চগড়ে ফের বাড়তে শুরু করেছে শীত। তাপমাত্রা নেমে এসেছে ৯ ডিগ্রির ঘরে। বইছে মৃদু শৈত্যপ্রবাহ।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে

2026-01-22T12:28:54+00:00
2026-01-22T12:28:54+00:00
 
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
পঞ্চগড়ে ফের বাড়ছে শীতের দাপট
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১২:২৮ পিএম 
কুয়াশা ভেদ করে দেখা মিলেছে সূর্যের। ছবি: সময়ের আলো
উত্তরের জেলা পঞ্চগড়ে ফের বাড়তে শুরু করেছে শীত। তাপমাত্রা নেমে এসেছে ৯ ডিগ্রির ঘরে। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বনিম্ন।

Advertisement
সরজমিনে দেখা যায়, সকাল ১০টার পর থেকে দেখা মিলছে সূর্যের। কাজে বেরিয়েছেন দিনমজুর, চা শ্রমিক ও পাথর শ্রমিকরা। তার কেউ নদীর বরফ জলে নামছেন পাথর তুলতে, কেউ চা বাগানে কিংবা কৃষি কাজে ছুটছেন খেটে খাওয়া মানুষ। 

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, তাপমাত্রা কমে ফের মৃদু শৈত্যপ্রবাহে শুরু হয়েছে পঞ্চগড়ে। বৃহস্পতিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের মধ্যে সর্বনিম্ন।


তিনি আরও বলেন, গতকাল বুধবার রেকর্ড হয়েছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দিনে রোদ থাকলে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পায়। 

সময়ের আলো/আআ
  বিষয়:   আবহাওয়া  আকাশ  সারা দেশ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: