কক্সবাজারের টেকনাফ উপজেলায় ইয়াবার একটি বিশাল চালান আটক করেছে কোস্ট গার্ড। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি ৫০ লাখ টাকা। এসময় এক মাদক পাচারকারীকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাতটায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ থেকে কক্সবাজার কেরুনতলী সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক একটি সিএনজিতে তল্লাশি চালানো হয়। এসময় ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা, পাচার কাজে ব্যবহৃত সিএনজি ও আটককৃত মাদক পাচারকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এফআর