বাড়িভাড়া নির্ধারণ থেকে সরে এলো ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

বাজারমূল্যের ভিত্তিতে বাড়িভাড়া নির্ধারণ থেকে সরে এসেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সংস্থাটির প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, ঢাকা শহরে দর-কষাকষির

2026-01-22T18:53:30+00:00
2026-01-22T18:55:08+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
রাজধানী
বাড়িভাড়া নির্ধারণ থেকে সরে এলো ডিএনসিসি
বাড়িভাড়া নির্ধারণ, ডিএনসিসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৬:৫৩ পিএম  আপডেট: ২২.০১.২০২৬ ৬:৫৫ পিএম
সংগৃহীত ছবি
বাজারমূল্যের ভিত্তিতে বাড়িভাড়া নির্ধারণ থেকে সরে এসেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সংস্থাটির প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, ঢাকা শহরে দর-কষাকষির মাধ্যমে বাড়িভাড়া নির্ধারণ হবে। এজন্য তারা আগের প্রচার করা নির্দেশিকা সংশোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জোবায়ের হোসেনের মাধ্যমে এ তথ্য জানান মোহাম্মদ এজাজ। 


এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিটি করপোরেশন কোনো বাড়িভাড়া নির্ধারণ করে দেয়নি। এতো শতাংশ ভাড়া দিতেই হবে বা এতো শতাংশ ভাড়া নেওয়া যাবে না- এ রকম কোনো নিয়ম সিটি করপোরেশন করে দেয়নি। 

রাজধানীতে বাড়িভাড়ার চাপ কমাতে গত ২০ জানুয়ারি ঢাকঢোল পিটিয়ে ভাড়া-সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করে ডিএনসিসি। এতে ১৬টি বিষয়ের মধ্যে ১১ নম্বরে বলা হয়েছিল, মানসম্মত ভাড়া নির্ধারণ করা ও ভাড়ার বার্ষিক পরিমাণ সংশ্লিষ্ট বাড়ির বাজারমূল্যের শতকরা ১৫ ভাগের বেশি হবে না। অর্থাৎ, একটি বাড়ি বা ফ্ল্যাটের বাজারমূল্য ধরে এর সর্বোচ্চ ১৫ শতাংশকে বার্ষিক ভাড়া হিসেবে ধরতে পারবেন মালিকরা। বিষয়টি আরও সহজ করে বললে, একটি ফ্ল্যাটের বাজারমূল্য এক কোটি টাকা হলে, বছরে ওই ফ্ল্যাটের ভাড়া ১৫ লাখ টাকা হবে। যার ফলে, প্রতি মাসের ভাড়া হবে এক লাখ ২৫ হাজার টাকা। যা আসলে অবাস্তব। 

সময়ের আলো/এনএ 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: