প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৮:০২ পিএম আপডেট: ২২.০১.২০২৬ ৯:৫৩ পিএম
নির্বাচনি জনসভায় ভোটারদের কাছে ধানের শীষে ভোট চাইলেন সামসুজ্জোহা খান। সংগৃহীত ছবি জামায়াতের চোখ ফোটাল বিএনপি, এমপি থেকে মন্ত্রীও বানানো হয়েছিল, এখন তারাই আবার বিএনপিকে ভয় দেখায়। এরা আওয়ামী লীগের চেয়েও বেশি ভয়ংকর বলে মন্তব্য করেছেন নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী সামসুজ্জোহা খান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পৌর শাখা বিএনপির আয়োজনে নির্বাচনি জনসভায় ভোটার ও সমর্থকদের উদ্দেশ্যে এ মন্তব্য করেন তিনি।
সামসুজ্জোহা খান বলেন, বেগম খালেদা জিয়া জামায়াতকে প্রশ্রয় না দিলে গত ১৭ বছর যেমন গর্তের মধ্যে লুকিয়ে ছিল, ঠিক তেমনি এবার নির্বাচনে অংশ গ্রহণ করার সাহসও পেত না। আজ তারা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বেহেস্তের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে দল মত নির্বিশেষে সবাই ধানের শীষ প্রতীককে বিজয়ী করবেন। এতে করে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হবে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভীন, উপজেলা শাখা বিএনপির সাধারণ সম্পাদক হাঞ্জালা, উপদেষ্টা দেওয়ান ফেরদৌস হাসান, সহসভাপতি রেজাউল করিম মুছা, পৌর শাখা বিএনপির সভাপতি সহিদুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটন প্রমুখ।
সময়ের আলো/আআ