অস্ত্র কেনা ও মজুত নিয়ে বিএনপি নেতাকর্মীদের আলোচনা, ভিডিও ভাইরাল

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র কেনা ও মজুত নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপি নেতাকর্মীদের আলোচনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে

2026-01-22T21:17:30+00:00
2026-01-22T21:20:59+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
অস্ত্র কেনা ও মজুত নিয়ে বিএনপি নেতাকর্মীদের আলোচনা, ভিডিও ভাইরাল
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৯:১৭ পিএম  আপডেট: ২২.০১.২০২৬ ৯:২০ পিএম
অস্ত্র কেনা ও মজুত নিয়ে বিএনপি নেতাকর্মীদের আলোচনা, ভিডিও ভাইরাল। ছবি : ভিডিও থেকে নেওয়া
ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র কেনা ও মজুত নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপি নেতাকর্মীদের আলোচনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।  

ভিডিওতে সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি ডন বজলুর রহমানসহ তার অনুসারীদের খাবার টেবিলে অস্ত্র নিয়ে আলোচনা করতে দেখা যায়। 

এ ঘটনায় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিনভর নারায়ণগঞ্জ জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, বজলুর রহমান ওরফে ডন বজলু নামের বিএনপির ওই নেতা তার কর্মী-সমর্থকদের নিয়ে গত বুধবার রাতে একটি স্থানীয় রেস্টুরেন্টে খাবার খাচ্ছিলেন। একপর্যায়ে তার সঙ্গে থাকা ব্যক্তিদের মধ্যে একজনকে নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁ এলাকায় প্রচুর অবৈধ অস্ত্র মজুত করা হচ্ছে বলে মন্তব্য করতে শোনা যায়। 

একই ভিডিওতে পাশে বসা আরেকজনকে বজলুর কানে কানে বলতে শোনা যায়, নির্বাচনের জন্য আমাদের আরও দুটি অস্ত্র দরকার। তাদের এই কথোপকথনে অবৈধ অস্ত্র মজুদের বিষয়টিও স্পষ্টভাবে উঠে আসে। 

সূত্র জানায়, আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ ও ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিনের সমর্থক হয়ে কাজ করছেন বজলুর রহমান। আলাপচারিতার সময় উপস্থিত প্রত্যেকেই নির্বাচনে ওই প্রার্থীর হয়ে কাজ করে যাচ্ছেন। 

ছড়িয়ে পড়া ভিডিও ও অভিযোগের বিষয়ে জানতে বজলু রহমানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। তবে খুদে বার্তা দিয়েও সাড়া পাওয়া যায়নি।

তবে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিনের দাবি, ভিডিওতে থাকা বজলুর রহমান বিএনপি প্রার্থী মান্নানের এক নম্বর লোক। সে সারাক্ষণ তার সঙ্গে থাকে এবং তার কমিটির পদে রয়েছে। আমার নামে যেটা বলা হচ্ছে সেটা অপপ্রচার। এটা একেবারে মিথ্যা কথা। শুরতেই আমাকে নিয়ে মিথ্যা বলা শুরু করা হয়েছে।


এ বিষয়ে কথা বলতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদকে একাধিকবার ফোন দেওয়া হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব বলেন, ভিডিওটি আমার নজরে আসেনি। অস্ত্র কেনা বা মজুত নিয়ে এমন কিছু হলে অবশ্যই দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। 

সোনারগাঁও থানার ওসি মুহিববুল্লাহ জানান, অস্ত্র নিয়ে আলাপচারিতার ভিডিও সম্পর্কে আমরা অবগত। এটা নিয়ে কাজ করছি। ইতোমধ্যে এটি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিট কাজ করে যাচ্ছে।

র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন জানান, ভিডিও সম্পর্ক অবগত আছি। এটি নিয়ে আমাদের কাজ চলমান রয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেছেন, ভিডিওটি সম্পর্কে জানা নেই। বিষয়টি নিয়ে খোঁজ নেওয়া হচ্ছে।


এফআর
  বিষয়:   নারায়ণগঞ্জ  সোনারগাঁ  অস্ত্র  কেনা  মজুত  বিএনপি  নেতাকর্মী  আলোচনা  ভিডিও ভাইরাল 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: