কামরাঙ্গীরচরে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর কামরাঙ্গীরচরের একটি বাসার বাথরুমে রাখা বালতির পানিতে পড়ে ফারজানা আক্তার নামে এক বছরের শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২২জানুয়ারি) সন্ধ্যা ৭টার

2026-01-22T21:47:54+00:00
2026-01-22T21:48:12+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
রাজধানী
কামরাঙ্গীরচরে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৯:৪৭ পিএম  আপডেট: ২২.০১.২০২৬ ৯:৪৮ পিএম
প্রতীকী ছবি
রাজধানীর কামরাঙ্গীরচরের একটি বাসার বাথরুমে রাখা বালতির পানিতে পড়ে ফারজানা আক্তার নামে এক বছরের শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গিরচর চান মসজিদ কসাই গলি এলাকার একটি বাসায় ঘটনাটি ঘটে। 

পরে স্বজনরা দেখতে পেয়ে ওই শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে শিশুটির মা ময়না আক্তার জানান, তাদের বাড়ি লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার গেন্দুকরি গ্রামে। শিশুটির বাবা ওমর ফারুক রিকশা চালক। বর্তমানে কামরাঙ্গিরচর চান মসজিদ কসাই গলির একটি বাড়িতে ভাড়া থাকেন। 


তিনি আরও জানান, সন্ধ্যায় ঘরে নানী মর্জিনা বেগমের সঙ্গে খেলছিল ময়না। এরপর হঠাৎ তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এক সময় বাথরুমে গিয়ে দেখি পানিবোঝাই বালতির মধ্যে উপুড় হয়ে পরে আছে। তখন দ্রুত সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ময়নাকে মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কামরাঙ্গিরচর থানা পুলিশ তদন্ত করবে।

সময়ের আলো/এআর


  বিষয়:   কামরাঙ্গীরচর  বালতি  পানি  শিশু  মৃত্যু 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: