ডব্লিউএইচও থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে এলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরপরই একটি নির্বাহী আদেশে সই করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে

2026-01-23T17:40:10+00:00
2026-01-23T17:40:10+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ডব্লিউএইচও থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে এলো যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৫:৪০ পিএম 
বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরপরই একটি নির্বাহী আদেশে সই করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্রের সদস্যপদ বাতিলের ইঙ্গিত দিয়েছিলেন। এবার ডব্লিউএইচও থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে এল মার্কিন যুক্তরাষ্ট্র। যার মধ্যে দিয়ে সংস্থাটি তাদের অন্যতম বড় দাতা হারাল।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মার্কিন কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন বলে এক সংবাদমাধ্যমমের প্রতিবেদনে জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ৭৮ বছরের সম্পর্কের অবসান ঘটিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের দাবি, কোভিড-১৯ মহামারির সময় ডাব্লিউএইচও ‘চীন-কেন্দ্রিক’ আচরণ করেছে।


এক বিবৃতিতে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ডব্লিউএইচওকে দেওয়া সব ধরনের সরকারি অর্থায়ন বন্ধ করা হয়েছে, জেনেভায় সংস্থার দপ্তর এবং বিশ্বজুড়ে একাধিক আঞ্চলিক কার্যালয় থেকে মার্কিন কর্মী ও ঠিকাদারদের সরিয়ে নেওয়া হয়েছে। সেইসঙ্গে ডব্লিউএইচও-এর সঙ্গে শতাধিক মার্কিন চুক্তি ও প্রকল্প স্থগিত বা বাতিল করা হয়েছে।

ডব্লিউএইচও এর শীর্ষ কর্মকর্তারা বলেছেন, ‘ডব্লিউএইচও ও যুক্তরাষ্ট্র একসঙ্গে অসংখ্য প্রাণ বাঁচিয়েছে এবং যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের মানুষকে স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষা করেছে। তারা সরে যাওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করলে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের স্বাস্থ্য ও কল্যাণের উপকার হবে।’


পোলিও, এইচআইভি বা এইডস, মাতৃমৃত্যু কমানো এবং তামাক নিয়ন্ত্রণে আন্তর্জাতিক চুক্তিসহ বিভিন্ন বৈশ্বিক উদ্যোগে ডব্লিউএইচও-এর জনহিতৈষী ভূমিকার কথা উল্লেখ করে সংস্থার কর্মকর্তারা জানান, করোনা মহামারির পর সদস্য দেশগুলো ভবিষ্যৎ মহামারি প্রতিরোধ, প্রস্তুতি ও মোকাবিলার জন্য ‘আন্তর্জাতিক মহামারি চুক্তি’ তৈরিতে কাজ করেছে। বিশ্বজুড়ে ভ্যাকসিন ও ওষুধ আরও ন্যায্যভাবে ভাগাভাগির বিষয়ও চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়।

এর আগে, গত বছরের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র ছাড়া ডব্লিউএইচওর সব সদস্য রাষ্ট্রের সম্মতিতে চুক্তিটি চূড়ান্ত হয়।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   ডব্লিউএইচও  যুক্তরাষ্ট্র  ডোনাল্ড ট্রাম্প 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: