ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখলেন ২০ হাজার দর্শক

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জমকালো আয়োজনে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে মানুষের ব্যাপক ঢল দেখা গেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে

2026-01-23T21:30:26+00:00
2026-01-23T21:30:26+00:00
 
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখলেন ২০ হাজার দর্শক
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৯:৩০ পিএম 
ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখলেন ২০ হাজার দর্শক। ছবি : সময়ের আলো
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জমকালো আয়োজনে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে মানুষের ব্যাপক ঢল দেখা গেছে।   

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মোড়াহাটি-বন্দেরহাটি গ্রামের উন্মুক্ত মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Advertisement
এতে ব্রাহ্মণবাড়িয়া, চুনারুঘাট, কুলিয়ারচর, লাখাই, মাধবপুর, কাপাসিয়া, টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকা থেকে ২১টি ঘোড়া অংশ নেয়। অনুষ্ঠানে প্রায় ২০ হাজার দর্শকের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।

প্রতিযোগিতায় বড় ঘোড়া ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে টাঙ্গাইলের নীলয় বাদশা, শাহবাজপুরের আমান উল্লাহ এবং কাপাসিয়ার ইব্রাহীমের ঘোড়া।


এছাড়াও ছোট ঘোড়ার ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে কাপাসিয়ার রতন, টাঙ্গাইলের বিনয় এবং চুনারুঘাটের শুভর ঘোড়া।

শাহবাজপুর ইউনিয়ন পরিষদের এক নং ওয়ার্ডের সদস্য মো. আরিজ মিয়ার সভাপতিত্বে বিজয়ী ঘোড়ার মালিকের হাতে ফ্রিজ, টেলিভিশন ও মোবাইল সেট তুলে দেওয়া হয়।

এফআর
  বিষয়:   ব্রাহ্মণবাড়িয়া  সরাইল  ঐতিহ্যবাহী  ঘোড়দৌড় প্রতিযোগিতা  দর্শক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: