বেকারদের মাসে ১০ হাজার টাকা ভাতা দেওয়া হবে : জামায়াত আমির

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে চাকরি না পাওয়া পর্যন্ত বেকার ছাত্রছাত্রী ও যুবকদের মাসে ১০ হাজার টাকা করে ভাতা প্রদান করা

2026-01-23T21:47:20+00:00
2026-01-23T21:47:20+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বেকারদের মাসে ১০ হাজার টাকা ভাতা দেওয়া হবে : জামায়াত আমির
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৯:৪৭ পিএম 
বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ছবি : সময়ের আলো
জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে চাকরি না পাওয়া পর্যন্ত বেকার ছাত্রছাত্রী ও যুবকদের মাসে ১০ হাজার টাকা করে ভাতা প্রদান করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও জেলা বালক উচ্চ বিদ্যালয়ে মাঠে নির্বাচনি জনসভায় এ কথা বলেন তিনি। 

জেলা জামায়াতের আয়োজনে এ সভায় শফিকুর রহমান বলেন, আমরা নির্বাচিত হলে ঠাকুরগাঁওয়ের পরিত্যক্ত বিমানবন্দরকে সৈয়দপুর বিমানবন্দরের চেয়েও আধুনিক এবং উন্নত করা হবে, যাতে শিল্পপণ্য দেশের বিভিন্ন অঞ্চলসহ বিদেশে রপ্তানি করা যায়। 

বেকারত্ব প্রসঙ্গে তিনি বলেন, আমরা আর বেকারত্ব দেখতে চাই না। যারা বর্তমানে বেকার রয়েছেন, তাদের উন্নত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে। প্রতিটি পরিবারকে একেকটি শিল্পকেন্দ্রে পরিণত করার লক্ষ্যে আমরা কাজ করব।


জামায়াত আমির আরও বলেন, নির্বাচনে আপনারা এমন নেতৃত্বকে নির্বাচিত করুন, যারা দেশের স্বার্থ রক্ষায় বিদেশে বন্ধু খুঁজবে— কিন্তু কাউকে প্রভু হিসেবে মানবে না। যারা এই বাংলাদেশকে সবাইকে নিয়ে একটি সুন্দর ফুলের বাগান হিসেবে গড়ে তুলতে চায়, সেই দলকেই আপনারা সমর্থন দিন।

জেলা জামায়াতের সভাপতি অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ডাকসুর নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, কেন্দ্রীয় ছাত্রশিবিরের সেক্রেটারি সিগবাতুল্লাহ সিগবা প্রমুখ।

এফআর


  বিষয়:   ঠাকুরগাঁও  জামায়াত আমির  বেকার  ভাতা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: