রাজধানীর ভাটারায় মার্কেটে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর ভাটারা নতুনবাজার এলাকায় একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত সোয়া ৮টার দিকে ওই মার্কেটে আগুনের সূত্রপাত হয় বলে

2026-01-23T23:16:57+00:00
2026-01-23T23:52:25+00:00
 
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
রাজধানী
রাজধানীর ভাটারায় মার্কেটে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১১:১৬ পিএম  আপডেট: ২৩.০১.২০২৬ ১১:৫২ পিএম
মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। ছবি : সংগৃহীত
রাজধানীর ভাটারা নতুনবাজার এলাকায় একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত সোয়া ৮টার দিকে ওই মার্কেটে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। 

শুক্রবার (২৩ জানুয়ারি) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া সেলের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান বলেন, আজ রাত ৮টা ১৮ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে রাজধানীর নতুন বাজারে একটি মার্কেটে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আমাদের চারটি ইউনিট যায়। রাত ১০টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ হয়েছে।


তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


সময়ের আলো/কেএইচও


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: