রাজধানীতে বাসের ধাক্কায় নিহত ১, বাস জব্দ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর খিলগাঁওয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় জাকির হোসেন চৌধুরী (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসটি জব্দ ও এর

2026-01-24T17:21:45+00:00
2026-01-24T17:21:45+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
রাজধানী
রাজধানীতে বাসের ধাক্কায় নিহত ১, বাস জব্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৫:২১ পিএম 
গ্রাফিক : সময়ের আলো
রাজধানীর খিলগাঁওয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় জাকির হোসেন চৌধুরী (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসটি জব্দ ও এর হেলপারকে আটক করেছে পুলিশ। 

শনিবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনের রাস্তায় ঘটনাটি ঘটে। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। 

হাসপাতালে মৃত জাকির হোসেনের ছেলে আফাজ উদ্দিন চৌধুরী বলেন, তাদের বাড়ি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার তেল পারৈই গ্রামে। বর্তমানে যাত্রাবাড়ি ধলপুর এলাকায় থাকেন। তার বাবা জমির ব্যবসা করতেন।

তিনি আরও বলেন, সকালে বাবাকে এক ব্যবসায়িক পার্টনার ফোন দিয়ে খিলগাঁও যেতে বলেন। বাবা খিলগাঁওয়ের উদ্দেশে বাসা থেকে বের হয়। পরে জানতে পারি বাবা বাস ধাক্কায় মারা গেছে।


খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, বেলা সাড়ে ১২টার দিকে খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনে রাস্তা পার হচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় সাকুরা পরিবহনের একটি যাত্রবাহী বাস ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে সাকুরা পরিবহন জব্দ ও এর হেলপারকে আটক করা হয়। তবে এর চালক পালিয়ে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

আরআর


  বিষয়:   রাজধানী  বাস  নিহত 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: