কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা মারা গেছেন।শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর হোলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু

2026-01-24T18:24:39+00:00
2026-01-24T18:24:39+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজধানী
কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৬:২৪ পিএম   (ভিজিট : ২০০)
হাসান মোল্লা। ছবি : সংগৃহীত
কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা মারা গেছেন। 

শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর হোলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কেরানীগঞ্জ মডেল থানার ওসি এম. সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া বিএনপি নেতাকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জের জগন্নাথপুর এলাকায় হযরতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের পাশে হাসান মোল্লাকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। আহত অবস্থায় রাত পৌনে এগারোটায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে রাজধানীর হোলি ফ্যামিলি হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই রাতের ঘটনা ঘটে অজ্ঞাতনামা দুইজন মোটরসাইকেল আরোহী বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তারা দ্রুত পালিয়ে যায়। এখনো পর্যন্ত কে বা করা গুলি করেছে তার কোনো সন্ধ্যান পায়নি পুলিশ। 

সময়ের আলো/এসকে/



  বিষয়:   কেরানীগঞ্জ  গুলিবিদ্ধ  বিএনপি  নেতা  মৃত্যু 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: