প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে ধানের শীষের স্লোগান, ভিডিও ভাইরাল

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের দিয়ে ‘ধানের শীষের’ স্লোগান দেওয়ানোর অভিযোগ উঠেছে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে

2026-01-24T18:42:25+00:00
2026-01-24T18:49:28+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
সারাদেশ
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে ধানের শীষের স্লোগান, ভিডিও ভাইরাল
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৬:৪২ পিএম  আপডেট: ২৪.০১.২০২৬ ৬:৪৯ পিএম  (ভিজিট : ১৮৪)
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে ধানের শীষের স্লোগান, ভিডিও ভাইরাল। ছবি : সংগৃহীত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের দিয়ে ‘ধানের শীষের’ স্লোগান দেওয়ানোর অভিযোগ উঠেছে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তীব্র ক্ষোভ বিরাজ করছে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে। 

স্থানীয়দের দাবি, ছোট ছোট শিক্ষার্থীদের দিয়ে একটি রাজনৈতিক দলের পক্ষে স্লোগান ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা নির্বাচনি প্রচার নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। জড়িতদের শাস্তির দাবি তাদের।

গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সাড়ে তিনটার দিকে উপজেলার শিলখুড়ী ইউনিয়নের পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিদ্যালয় প্রাঙ্গণে শিশুদের ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দিতে উদ্বুদ্ধ বা বাধ্য করা হচ্ছে। 

এ ঘটনায় সচেতন মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে রাখার বিধান থাকলেও তা লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ করেন অভিভাবকরা।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন অভিভাবক তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত করা অন্যায়। এটি তাদের মানসিক বিকাশ ও শিক্ষার পরিবেশের জন্য ক্ষতিকর। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।


জানতে চাইলে পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার বলেন, বৃহস্পতিবার বিকেলে উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মাশরাফি বিন মোকাদ্দেনের নেতৃত্বে বেশ কয়েকজন ছেলে এসে জোর করে শিক্ষার্থীদের একত্রিত করে এবং এসব দলীয় স্লোগান দিতে বলে।

অভিযোগ স্বীকার করে ছাত্রদল নেতা মাশরাফি বিন মোকাদ্দেস মুঠোফোনে বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। পরক্ষণেই আমি দুঃখ প্রকাশ করে এবং ক্ষমা চেয়ে ফেসবুকে একটি পোস্ট করেছি।

এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন বলেন, ভিডিওটি আমি দেখেছি। এটি ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির কাছে পাঠানো হবে। সত‍্যতা যাছাই শেষে ব‍্যবস্থা নেওয়া হবে।

এফআর


  বিষয়:   কুড়িগ্রাম  প্রাথমিক বিদ্যালয়  শিক্ষার্থী  ধানের শীষের স্লোগান  ভিডিও ভাইরাল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: